Saturday , 9 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » 2021 (page 27)

Yearly Archives: 2021

‘সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা আপাতত বাড়ছে না’

আপাতত সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির সরকারের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তবে কোভিড-১৯ পরিস্থিতির জন্য বিসিএস বাদে যেসব মন্ত্রণালয় ও বিভাগ বিভিন্ন ক্যাটাগরির সরকারি চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারেনি, সেসব প্রতিষ্ঠানকে আগামী ৩১শে ডিসেম্বর পর্যন্ত প্রকাশিতব্য নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ২৫শে মার্চ ২০২০ তারিখ নির্ধারণ করার অনুরোধ করা হয়েছে বলে জানান ... Read More »

কম্পিউটার অপারেটর থেকে কোটিপতি নুরুল

কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে ২০০১ সালে দৈনিক ১৩০ টাকা বেতনে কম্পিউটার অপারেটর হিসেবে চাকরি নেন নুরুল ইসলাম (৪১)। ওই চুক্তিভিত্তিক চাকরি থেকে সময়ের পরিক্রমায় হয়ে গেছেন কোটিপতি। বর্তমানে তিনি ৪৬০ কোটি টাকার সম্পদের মালিক। সম্প্রতি তিনি সাভারে একটি রিসোর্ট ও বন্দরে একটি জাহাজও কিনতে চেয়েছিলেন। দালালিসহ অবৈধ পন্থায় অর্জিত অর্থের মাধ্যমে তিনি ঢাকায় তার ছয়টি বাড়ি ও ১৩টি প্লট মালিক হয়েছেন। ... Read More »

টিকা নিলেও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান প্রধানমন্ত্রীর

যারা করোনার টিকা নিয়েছেন তাদেরও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, করোনাকালীন সময়ে সবাই যেন স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলে। এমনকি যারা টিকা নিয়েছেন তাদেরকেও আমি অনুরোধ করব তারা সুস্থ্য থাকুন। স্বাস্থ্য সুরক্ষার নিয়মগুলো যেন একটু মেনে চলেন। আজ সকালে সংসদের মুলতবি বৈঠক শুরু হলে জাতীয় পার্টির (জাপা) সংরক্ষিত আসনের সংসদ সদস্য অধ্যাপক মাসুদা এম রশিদ ... Read More »

টিকা নিলেও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান প্রধানমন্ত্রীর

যারা করোনার টিকা নিয়েছেন তাদেরও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, করোনাকালীন সময়ে সবাই যেন স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলে। এমনকি যারা টিকা নিয়েছেন তাদেরকেও আমি অনুরোধ করব তারা সুস্থ্য থাকুন। স্বাস্থ্য সুরক্ষার নিয়মগুলো যেন একটু মেনে চলেন। আজ সকালে সংসদের মুলতবি বৈঠক শুরু হলে জাতীয় পার্টির (জাপা) সংরক্ষিত আসনের সংসদ সদস্য অধ্যাপক মাসুদা এম রশিদ ... Read More »

প্রশ্নবিদ্ধ কোনো নির্বাচন চাই না : কবিতা খানম

নওগাঁয় চার উপজেলার স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মঙ্গলবার এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে কবিতা খানম বলেন, গ্রহণযোগ্য ও সুষ্ঠু ইউপি নির্বাচন সম্পন্ন করতে ইতোমধ্যে নির্বাচন কমিশন প্রস্তুতি নিতে শুরু করেছে। প্রশ্নবিদ্ধ কোনো নির্বাচন হোক এটা নির্বাচন কমিশন চায় না। সুষ্ঠু ও নিরপেক্ষ ... Read More »

জাতীয় সংসদের অধিবেশন বসছে কাল

টানা ৯ দিন মুলতবির পর মঙ্গলবার সকাল ১১টায় আবার শুরু হচ্ছে জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশন । গত ১ সেপ্টেম্বর এ অধিবেশন শুরু হয়ে এক নাগাড়ে ৪ সেপ্টেম্বর পর্যন্ত চলার পর মুলতবি করা হয়। সংবিধান অনুযায়ী এক অধিবেশন শেষ হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে সংসদের পরবর্তী অধিবেশন বসতে হবে। সে অনুযায়ী এ অধিবেশন আহবান করা হয়। ১৪ সেপ্টেম্বর শুরু হয়ে ১৬ ... Read More »

মায়ের কোলে শিশুকে ফিরিয়ে দিল পুলিশ, অপহরণের ৯ ঘণ্টার মধ্যে

নারায়ণগঞ্জ আদালতের আইনজীবী জহিরুল ইসলাম ও তার স্ত্রী নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজের প্রভাষক উম্মে সালমা দম্পতি সোমবার দুপুরে ঘুমিয়ে পড়েন। ঘুম থেকে জেগে দেখেন তাদের ১৬ মাস বয়সের সন্তান জাফনাথ সাঈদা ঘরে নেই। পুরো বাড়ি ও এলাকা খোঁজাখুঁজির পর দেহেন তাদের গৃহকর্মীও নেই। বিষয়টি টের পেয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়েরের ৯ ঘণ্টার মধ্যে সোনারগাঁ থানা পুলিশ গতকাল ... Read More »

বার্সা সভাপতি বেশি কথা বলেন : রোনাল্ড কোম্যান

লিওনেল মেসি পিএসজিতে চলে যাওয়ার পর বার্সেলোনার অবস্থা আরও নড়বড়ে হয়ে গেছে। নতুন সভাপতি হুয়ান লাপোর্তা পড়েছেন মহাবিপাকে। চারদিকের অসংখ্য চাপ তাকে সামলাতে হচ্ছে। এর মাঝেই দেখা দিয়েছে কোচ রোনাল্ড কোম্যানের চাকরি চলে যাওয়ার গুঞ্জন। দলের কাছে নিজের প্রত্যাশা, ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে সাংবাদিকদের সামনে লাপোর্তা কিছু কথা বলেছিলেন। এতেই ক্ষেপে গেছেন রোনাল্ড কোম্যান। লাপোর্তা আকারে ইঙ্গিতে বলার চেষ্টা করেছেন, ক্লাবের ... Read More »

ফেসবুকের প্রেমে কলেজছাত্রীর সর্বনাশ

কমলগঞ্জে ফেসবুকে পরিচয়ে এক কলেজ ছাত্রীকে জোরপূর্বক সিএনজিচালিত অটোরিকশা থেকে তুলে চা বাগানে নিয়ে ধর্ষণের ঘটনায় অবশেষে মামলা করা হয়েছে। ঘটনার ৪ দিন পর রোববার রাতে কমলগঞ্জ থানায় এ মামলা করেন কলেজ ছাত্রীর পিতা। সোমবার দুপুরে এ রিপোর্ট লিখা পর্যন্ত পুলিশ ধর্ষক যুবককে আটক করতে পারেনি। জানা যায়, কমলগঞ্জের আব্দুর গফুর মহিলা কলেজের ২য় বর্ষের ছাত্রী মধ্যভাগ গ্রামের হান্নান মিয়ার ... Read More »

এগিয়ে যাওয়া বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা মনে করি বিশ্ব এগিয়ে যাচ্ছে; এর সাথে বিজ্ঞান-প্রযুক্তিও এগিয়ে যাচ্ছে; আমাদের এর সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। সেজন্য শিক্ষাকার্যক্রমকে সময়োপযোগী করা একান্ত অপরিহার্য। আজ সোমবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে জাতীয় শিক্ষাক্রম রূপরেখার খসড়া উপস্থাপনা অবলোকনকালে তিনি এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, আমাদের যে নীতিমালা আছে, সে নীতিমালার ভিত্তিতে আমরা শিক্ষাকার্যক্রম পরিচালনা করব। কিন্তু এক্ষেত্রে ... Read More »

Scroll To Top