Thursday , 25 June 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » অর্থনীতি » মাথাপিছু ২৫ হাজার টাকা বিদেশি ঋণের পরিমাণ

মাথাপিছু ২৫ হাজার টাকা বিদেশি ঋণের পরিমাণ

দেশে মাথাপিছু বৈদেশিক ঋণের পরিমাণ ২৯২ দশমিক ১১ মার্কিন ডলার বা ২৪ হাজার ৮৩০ টাকায় (১ ডলার = ৮৫ টাকা ধরে) পৌঁছেছে। বুধবার (১৫ সেপ্টেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে চট্টগ্রাম-৪ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য দিদারুল আলমের প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল এ কথা জানান।

এ সময় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্ব চলছিল।

মন্ত্রী বলেন, বর্তমানে বৈদেশিক ঋণের স্থিতি ৪ হাজার ৯৪৫ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী দেশে মোট জনসংখ্যা ১৬৯ দশমিক ৩১ মিলিয়ন বা ১৬ কোটি ৯৩ লাখ। এ হিসাবে মাথাপিছু ঋণের পরিমাণ দাঁড়ায় ২৯২ দশমিক ১১ মার্কিন ডলার।

অর্থমন্ত্রী জানান, বিভিন্ন উন্নয়ন–সহযোগী দেশ বা সংস্থার সঙ্গে সমাপ্ত অর্থবছর পর্যন্ত ঋণচুক্তির পরিমাণ ৯ হাজার ৫৯০ কোটি ৮৩ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। এর মধ্যে ৫ হাজার ৯৪৫ কোটি ৮০ লাখ মার্কিন ডলার ছাড় হয়েছে। ছাড়ের অপেক্ষায় আছে ৪ হাজার ৬৪৫ কোটি ৩ লাখ ৪০ হাজার।

ঋণচুক্তির মধ্যে বিশ্বব্যাংকের সঙ্গে ২ হাজার ৪৭২ কোটি ৪০ লাখ, এডিবির সঙ্গে রয়েছে ১৭৩২ কোটি ৬৭ লাখ ও জাপানের সঙ্গে ১ হাজার ৯১৭ কোটি ৫৪ লাখ ডলার। অপরদিকে, রাশিয়ার সঙ্গে ১ হাজার ১৫২ কোটি ৭৩ লাখ, চীনের সঙ্গে ৮০৩ কোটি ৫৫ লাখ, ভারতের সঙ্গে ৭২৭ কোটি ৮৫ লাখ, দক্ষিণ কোরিয়ার সঙ্গে ৯৬ কোটি ৯৭ লাখ, আইডিবির সঙ্গে ১০৬ কোটি ২৭ লাখ ও এআইআইবির সঙ্গে ২০৬ কোটি ৯০ লাখ ডলার।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top