বাগমারা প্রতিনিধিঃ আসন্ন পঞ্চম ধাপে ৫ জানুয়ারী অনুষ্টিত হবে তার ধারাবাহিকতায় রাজশাহীর বাগমারা উপজেলায় ১৬ টি ইউনিয়নে নির্বাচন। উক্ত নির্বাচনে ঝিকরা ইউনিয়নে নৌকার বিজয়ের লক্ষ্যে নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে। শুক্রবার রাতে ইউনিয়নের গুনিয়াডাঙ্গা নির্বাচনী অফিসের উদ্বোধন করা হয়েছে। উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন ঝিকরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি প্রভাষক মোঃ আবুল কালাম আজাদ। নির্বাচনী অফিস উদ্বোধন উপলক্ষে ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্টিত। উক্ত আলোচনা সভা অনুষ্টানে বক্তব্য রাখেন ঝিকরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষক মোঃ আবুল কালাম আজাদ, ইউনিয়ন আ,লীগের -সাধারণ সম্পাদক মোঃ মানিক প্রামানিক, সাংগাঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, ঝিকরা ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ মোসারফ হোসেন দেওয়ান। এ সময় উপস্তিত ছিলেন ঝিকরা ইউনিয়ন আ,লীগের সহ- সভাপতি মোঃ সাজ্জাদ হোসেন, মোঃ দেলবর রহমান ফৌজদার, ৫নং ওয়ার্ড আ,লীগের -সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম বাচ্ছু, বিশিষ্ট ব্যবসায়ী আ,লীগ নেতা মোঃ আঃ মতিন মন্ডল, মোকছেদ আলী, আঃ খালেক, হাফিজুর রহমান, মোঃ রবিউল ইসলাম, মোঃ আঃ কুর্দ্দস প্রামানিক প্রমুখঃ এ সময় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্তিত ছিলেন।
Welcome To B News Just another WordPress site
