Thursday , 25 June 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » মফঃস্বল » বাগমারায় ঝিকরা ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর গণসংযোগ

বাগমারায় ঝিকরা ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর গণসংযোগ

বাগমারা প্রতিনিধিঃ আসন্ন পঞ্চম ধাপে ইউপি নির্বাচনে বাগমারা উপজেলার ১২নং ঝিকরা ইউনিয়নে ঝিকরা বাজার দলীয় নৌকা প্রতীক প্রার্থী বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল হামিদ ফৌজদার গণসংযোগ ও কুশল বিনিময় করেছেন। (২২ ডিসেম্বর বুধবার ২০২১) তিনি বিকেলে গণসংযোগকালে তিনি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ও রাজশাহী-৪ বাগমারা আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি,র হাতকে শক্তিশালী করতে উন্নয়ন ধারা অব্যাহত রাখতে আবারো নৌকা প্রতীকে ভোট চান এবং পাশাপাশি তিনি সকলের কাছে দোয়া ও আশীর্বাদ চান। গণসংযোগে উপস্তিত ছিলেন রনশিবাড়ি বাজার পরিচালনা কমিটির সভাপতি ডাঃ আঃ সামাদ, মোজাহার আলী, জিয়ানন্দপাড়ার মোঃ ওসমান আলী, মোঃ জালাল উর্দ্দিন, আঃ জলিল, সহ- ঝিকর ইউনিয়ন আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। উপস্তিত ছিলেন।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top