Thursday , 25 June 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » মফঃস্বল » বাগমারায় ঝিকরা ইউপি নির্বাচনে নৌকার সেন্টার কমিটি গঠন

বাগমারায় ঝিকরা ইউপি নির্বাচনে নৌকার সেন্টার কমিটি গঠন

রেজাউল করিম বাগমারা প্রতিনিধিঃ আসন্ন ইউপি নির্বাচন ঘিরে বাগমারা উপজেলার ১২নং ঝিকরা ইউনিয়নের বিভিন্ন এলাকার অলিতে গলিতে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নৌকা প্রতীকের জয়ের লক্ষে কাজ করে যাচ্ছেন আব্দুল হামিদ ফৌজদার চেয়ারম্যান।

সোমবার (১৩ ডিসেম্বর ২০২১) বিকালে রনশিবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে ঝিকরা ইউপির আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আব্দুল হামিদ ফৌজদার এর জয়ের লক্ষে তথা নৌকার জয়ের লক্ষে ১নং ওয়ার্ডে নির্বাচনি সেন্টার কমিটি গঠন করা হয়।

ঝিকরা ইউপির ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ মামনুর রশিদ বাবুল এর সভাপতিত্বে, সভায় উপস্থিত ছিলেন,ঝিকরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকার মাঝি বর্তমান চেয়ারম্যান আব্দুল হামিদ ফৌজদার, বাগমারা উপজেলা আওয়ামী লীগের সহ – সভাপতি এ কে এম আফতাব উর্দ্দিন আবুল, ঝিকরা ইউনিয়ন আ,লীগের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ।

এ সময় আরো উপস্থিত ছিলেন ঝিকরা ইউনিয়ন আ,লীগের -সাধারণ সম্পাদক মোঃ মানিক প্রামানিক, আলহাজ্ব শহর মোল্লা, মাষ্টার সামসুর রহমান, ঝিকরা ইউনিয়ন সহ- সভাপতি মকছেদ আলী পোস্ট মাষ্টার, ইউনিয়ন আ,লীগের সহ- সভাপতি মোঃ সাজ্জাদ হোসেন, ইউনিয়ন আ,লীগের সাংগাঠনিক সম্পাদক মোঃ আবুল কালাম, মোঃ জহুরুল ইসলাম, ১নং ওয়ার্ড আওয়ামীলীগের -সাধারণ সম্পাদক মোঃ আকরাম হোসেন, ঝিকরা ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ মোসারফ হোসেন দেওয়ান, ঝিকরা ইউনিয়ন, মোঃ দেলবর ফৌজদার, মোঃ দুলাল ফৌজদার, আসাদুল ইসলাম, ডাঃ মকছেদ আলী, মোঃ রমজান আলী, আঃ করিম, আশরাফুল ইসলাম, তোফাজ্জল হোসেন সহ ওয়ার্ড আঃলীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top