Thursday , 25 June 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » মফঃস্বল » বাগমারায় ঝিকরা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম উত্তোলন করেন আব্দুল হামিদ ফৌজদার

বাগমারায় ঝিকরা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম উত্তোলন করেন আব্দুল হামিদ ফৌজদার

বাগমারা প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রার্থী চেয়ারম্যান আব্দুল হামিদ ফৌজদার চেয়ারম্যান পদে ফরম উত্তোলন করেছেন।

রোববার দুপুরে উপজেলা কৃষি অফিসারের কার্যালয় হতে তিনি এই ফরম উত্তোলন করেন। তিনি উপজেলার ঝিকরা ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন। তিনি দ্বিতীয় বারের মতো নৌকার প্রাথী হিসেবে দলীয় মনোনয়ন পেয়েছেন। আব্দুল হামিদ ফৌজদার ঝিকরা ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। দলীয় মনোনয়ন পেয়ে উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড আওয়ামী লীগ ও অংগ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দের সাথে নিয়ে চেয়ারম্যান পদে ফরম উত্তোলন করেন। ঝিকরা ইউনিয়নে তিনি দ্বিতীয় বারের মতো দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচনে অংশ গ্রহণ করেছেন।

ফরম উত্তোলন কালে উপস্থিত ছিলেন, ঝিকরা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সাজ্জাদ হোসেন, সাধারণ সম্পাদক মানিক প্রামানিক, যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, যুবলীগের সভাপতি মোশারফ হোসেন, আওয়ামী লীগ নেতা সেকেন্দার আলী, আনিসার রহমান, মোজাহার আলী, সিদ্দিকুর রহমান সহ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকবৃন্দ

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top