Thursday , 25 June 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » মফঃস্বল » বাগমারার ঝিকরা ইউনিয়নে স্মার্ট কার্ড বিতরণ

বাগমারার ঝিকরা ইউনিয়নে স্মার্ট কার্ড বিতরণ

রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকরা ইউনিয়নের ঝিকরা সাবেক এক নম্বর ওয়ার্ডে প্রায় ৩৬৮৪ জন নতুন ভোটারের মধ্যে স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

শুক্রবার (২৯ অক্টোবর ২০২১) সকাল ৯ টার সময় ঝিকরা উচ্চ বিদ্যালয়ে স্মার্টকার্ড বিতরণকালে উপস্থিত ছিলেন ঝিকরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল হামিদ ফৌজদার, ঝিকরা ইউনিয়ন আওয়ামী লীগের -সাধারণ সম্পাদক ও প্যানেল চেয়ারম্যান মোঃ মানিক প্রামানিক, বাগমারা উপজেলা নির্বাচন কর্মকর্তা গণ, আওয়ামীলীগ নেতা মোঃ দেলবর ফৌজদার, ঝিকরা ক্যাম্পের পুলিশ সদস্য, ইউপি সদস্য মোঃ আনিছার রহমান, কুসুম বিবি প্রমুখ। চেয়ারম্যান মোঃ আব্দুল হামিদ ফৌজদার বলেন, ‘বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে অনেক দূর এগিয়ে গেছে। স্মার্টকার্ড তারই প্রমাণ।’

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top