Saturday , 9 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » মফঃস্বল » বাগমারায় নৌকার মনোনয়ন প্রত্যাশী প্রার্থীর শোভাযাত্রা

বাগমারায় নৌকার মনোনয়ন প্রত্যাশী প্রার্থীর শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক বাগমারা : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহীর বাগমারা উপজেলার ০৪নং বড়বিহানালী ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী মোঃ রেজাউল করিম রেজার শোভাযাত্রা করেছেন। শুক্রবার (২৪ শে সেপ্টেম্বর ২০২১) বিকাল ৪ টায় এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

বিকালে উপজেলার বড়বিহানালী ইসলামের মোড় বাজার থেকে দুই শতাধিক মোটরসাইকেল, নিয়ে বড়বিহানালী বাজার, হিন্দুপাড়া মোড়, লিচুপাড়া বাজার, হরিণমারা, সিদামপুর বাজার, খালিশপুর বাজার, বাঘাবাড়ি বাজার বাগান্না উচ্চ বিদ্যালয়, কুলিবাড়ি বাজার, এলাকায় দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগনের স্বতফূর্ত অংশ গ্রহনে মোটর শোভা যাত্রা বের করা হয়। অত্র ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে সাধারণ জনগনের সাথে কুশল বিনিময় এবং পথ সভা করেন। শোভা যাত্রা চলাকালে ইউনিয়নের বাগান্না উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এক পথসভা অনুষ্ঠিত হয় ।

এসময় তিনি বলেন, আমি দীর্ঘ দিন ধরে আওয়ামী লীগ দলে থেকে সুষ্ঠু রাজনীতি করে আসছি এবং সরকারের সকল কাজে সার্বিক সহযোগিতা করে আসছি। মেহনতী, দু:স্থ্য গরীব অসহায় ও সকল ইউনিয়নবাসীর পাশে থেকে সরকারের দেয়া অনুদান ও আমানতের দ্বায়ভার গ্রহন করে সঠিকভাবে বন্টন করা হবে।

অত্র ইউনিয়ন আওয়ামী লীগের -সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা ও বিশিষ্ঠ ব্যবসায়ী রেজাউল করিম রেজা আরো বলেন, ঈমানের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বড়বিহানালী ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে বাংলাদেশ সরকার তথা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী ও রাজশাহী-৪ বাগমারা আসনের মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি,র হাতকে শক্তিশালী করতে দলীয় মনোনয়ন দাবি করেছেন। এলক্ষে তিনি স্থানীয় দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগনের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top