Friday , 26 June 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » মফঃস্বল » মেম্বার পদপ্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন প্রত্যাশী মোসলেম উর্দ্দিন

মেম্বার পদপ্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন প্রত্যাশী মোসলেম উর্দ্দিন

বাগমারা প্রতিনিধিঃ ঘনিয়ে আসছে ইউনিয়ন পরিষদ (ইউপি-২০২১) নির্বাচনের। এ ইউনিয়ন পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের মাঝে চলছে জোর প্রচারণা। তারেই ধারাবাহিকতায় ইউপি সদস্য পদে প্রার্থী হাওয়ার ঘোষণা দেন আওয়ামীলীগ নেতা মোঃ মোসলেম উর্দ্দিন। তিনি রাজশাহীর বাগমারা উপজেলার বড়বিহানালী ইউনিয়ন পরিষদের ০৬নং ওয়ার্ডের মেম্বার পদে নির্বাচন করতে আগ্রহ প্রকাশ করেছেন।

উপজেলার বড়বিহানালী ইউনিয়নের ০৬নং ওয়ার্ডের ভোটারদের সাথে কথা হলে তারা জানান, নির্বাচন ঘিরে তাদের প্রত্যাশা ও অনুভূতি আকাশছোঁয়া। সময় এখন বাংলাদেশের। সময় এখন তারুণ্যের। এই সময় শুধু নয়, ভবিষ্যতের সময়ও তারুণ্যের। ভবিষ্যতের বাংলাদেশও তরুণদের জন্যই। আর তারুণ্যের উপযোগী বর্তমান বিনির্মাণ করা গেলেই কেবল- ভবিষ্যত হবে বাংলাদেশের। তাই বড়বিহানালী ইউনিয়নের ০৬নং ওয়ার্ডে তরুণ প্রার্থীকেই দেখতে চায়।

মোসলেম উর্দ্দিন বলেন, আমি এলাকার জনগণের সুখে দুঃখে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি। আর উন্নয়নই আমার মূল লক্ষ্য। আমি নির্বাচিত হলে অসহায় মানুষের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করবো। দুর্নীতি, মাদক, সন্ত্রাসসহ সব অন্যায় অনিয়মের বিরুদ্ধে ওয়ার্ডের সবাইকে সাথে নিয়ে আন্দোলন গড়ে তুলব।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top