Thursday , 25 June 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » মফঃস্বল » আগামী ইউপি নির্বাচনে সদস্য পদে আবারো দোয়া ও সমর্থন প্রার্থী মোঃ আবু বক্কর সির্দ্দিক।

আগামী ইউপি নির্বাচনে সদস্য পদে আবারো দোয়া ও সমর্থন প্রার্থী মোঃ আবু বক্কর সির্দ্দিক।

আগামী ডিসেম্বরে মধ্যে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাগমারা উপজেলাধীন ০৪ নং বড়বিহানালী ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘনিয়ে ইউনিয়নের সম্ভাব্য প্রার্থীেদের মধ্যে শুরু হয়েছে দৌড়-ঝাপ। বড়বিহানালী ইউনিয়ন ও এর ব্যতিক্রম নয়।

এই ইউনিয়নের সম্ভাব্য প্রার্থীদের নিয়ে জনগণের মধ্যে শুরু হয়েছে উৎসাহ উদ্দীপনা। বিশেষ করে নতুন প্রার্থীদের নিয়ে হাঁটে বাজারে, চায়ের দোকানে সব খানেই নির্বাচনী আলোচনা। সবার একটাই চাওয়া যে, তাঁদের প্রতিনিধি যেন সৎ যোগ্য নীতিবান আদর্শবান হয়।

আসন্ন ইউপি নির্বাচনে দলীয় প্রতীকে নির্বাচন হওয়ায় সম্ভাব্য প্রার্থীরা দল থেকে মনোনয়ন নেয়ার জন্য নিজ যোগ্যতা যাচাইয়ের তৎপরতা শুরু করেছেন । এলাকাবাসীর মধ্যে দলমত নির্বিশেষে ০৪ নং বড়বিহানালী ইউনিয়ন পরিষদের ০৬নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য কহিতপাড়া ও মন্দিয়াল এলাকার ইউপি সদস্য প্রার্থী মোঃ আবু বক্কর সির্দ্দিক আবারো রয়েছে আলোচনায়।

মোঃ আবু বক্কর সির্দ্দিক ০৪ নং বড়বিহানালী ইউনিয়ন পরিষদের ০৬ নং ওয়ার্ডের বাসিন্দা । তিনি একজন,,সমাজসেবক, যোগ্য, সৎ,সাহসী অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কন্ঠ ও মেধাবী ব্যক্তিত্ব। তাঁর রয়েছে বিস্তৃত সাংগঠনিক দক্ষতা ,তিনি বর্তমানে আওয়ামীলীগ নেতা ও যুবলীগের সাবেক -সভাপতি। এছাড়াও আরো অনেক সহযোগী সংগঠনের সাথে জড়িত ।

মোঃ আবু বক্কর সির্দ্দিক বলেন, আমাদের ০৬নং ওয়ার্ড কহিতপাড়া ও মন্দিয়াল এর ইউপি সদস্য প্রার্থী হিসেবে নির্বাচনে দলীয় প্রার্থী বাছাইয়ে আমার নাম ঘোষনা করবেন, বড়বিহানালী ইউনিয়ন আ,লীগের ভারপ্রাপ্ত -সভাপতি মোঃ আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা- সহ অনেকে

আরোও বলেন , আমি আমার নির্বাচনী এলাকার জনসাধারণ কে নিয়ে একটি সুন্দর দূর্নীতি, দুঃশাসন, সন্ত্রাস, মাদকমুক্ত, চাঁদাবাজ মুক্ত একটি ওয়ার্ড উপহার দেব ইনশাআল্লাহ। এবং দেশের উন্নয়নের ধারা অব্যহত রেখে, রাজশাহী-৪ বাগমারা আসনের মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি,র হাতকে শক্তিশালী করার জন্য সাধারণ মানুষকে নিয়ে এই ০৬নং ওয়ার্ড কহিতপাড়া ও মন্দিয়াল গ্রামটিকে আবরো নতুনভাবে সাজিয়ে তুলতে চাই এটাই আমার প্রত্যাশা।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top