Saturday , 9 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » সারাদেশ » নোয়াখালী,চাটখিল ৮নং নোয়াখলা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল আমিন বাবুল।

নোয়াখালী,চাটখিল ৮নং নোয়াখলা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল আমিন বাবুল।

মোহাম্মদ আমান উল্যাহ (জেলা প্রতিনিধি):
মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য এই চেতনাকে বুকে ধারণ করে বিভিন্ন সময় নানা ধরণের সামাজিক কার্যক্রম করে যাচ্ছেন শ্রীনগর গ্রামের কৃতসন্তান নুরুল আমিন বাবুল।
তিনি সমাজের মানুষ যেখানে অবহেলিত,নিপীড়িত, সেখানেই সহানুভূতির হাত বাড়িয়ে দেন । মানুষের সুখ,দুঃখে তাদের পাশে থেকে সমাজের সকল উন্নয়ন মূলক কর্মকান্ডে সর্বদা এগিয়ে যান।
দেশ ও জাতির উন্নতি ও অগ্রগতির কথা সামনে রেখে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন নুরুল আমিন বাবুল।
তিনি সবসময় চেয়েছিলেন সমাজের মানুষের পাশে থেকে মানুষের সুখ,দুঃখের ভাগিদার হতে এবং মানুষের ন্যায্য অধিকার আদায়ের জন্য কাজ করতেন।
তিনি সর্বদা সত্যের পথে থেকে সত্য ও ন্যায়ের জন্য কাজ করে গিয়েছেন।যেখানে অন্যায়, অত্যাচার ও নির্যাতন দেখতেন সেখানে গিয়ে অন্যায়,অত্যাচার ও নির্যাতনের বিরুদ্ধে দাঁড়িয়ে যেতেন এবং সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য সকলের পাশে থাকতেন।
ছাএজীবন থেকেই নুরুল আমিন বাবুল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আর্দশের সৈনিক ছিলেন। বাংলাদেশ আওয়ামীলীগ পরিবারের জন্য দীর্ঘদিন ধরে তিনি ত্যাগ,শ্রম, অর্থ দিয়ে যাচ্ছেন। বর্তমানে তিনি চাটখিল উপজেলা আওয়ামীলীগের একজন সম্মানিত সদস্য।
তাই সমাজের শৃংখলা ও শান্তি বজায় রাখা এবং মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখার ভাবনাকে কেন্দ্র করে চাটখিল উপজেলায় ০৮ নং নোয়াখলা ইউনিয়ন কে সন্ত্রাস, মাদক ও দুর্নীতি মুক্ত, রাস্তা ঘাট কালভার্ট নির্মান সহ  আলোকিত ডিজিটাল ০৮নং নোয়াখলা ইউনিয়ন গড়ার লক্ষে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামিলীগ এর মনোনীত চেয়ারম্যান প্রার্থী হিসাবে নুরুল আমিন বাবুল সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top