Wednesday , 6 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » রাজনীতি » ‘কষ্টিপাথরে পরীক্ষিত এক দূরদর্শী নেতৃত্বের নাম শেখ হাসিনা’

‘কষ্টিপাথরে পরীক্ষিত এক দূরদর্শী নেতৃত্বের নাম শেখ হাসিনা’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সময়ের কষ্টিপাথরে পরীক্ষিত এক দূরদর্শী ও মানবিক নেতৃত্বের নাম শেখ হাসিনা। আজ মঙ্গলবার তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীা জন্মদিন উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা নিছক কোন সরকার প্রধান নয়। তিনি একজন সফল রাষ্ট্রনায়ক। যার ভাবনায় পরবর্তি নির্বাচন নয়, তার ভাবনার আকাশ জুড়ে পরবর্তী জেনারেশন। তাই গ্রহণ করেছেন শত বছরের বদ্বীপ পরিকল্পনা। তিনি নিছক কোনো শাসক নন, নিজেকে দেশের সেবক হিসেবে প্রতিষ্ঠা করেছেন।

মন্ত্রী  বলেন, বঙ্গবন্ধু পরিবার মেধা, সাহস ও সততার প্রতিক, সরকার প্রধান হয়েও অতিসাধারণ জীবন যাপন তাকে করে তুলেছে অসাধারণ একজন। তার সন্তানদের গড্ডালিকা প্রবাহে গা ভাসাতে দেননি। সরকার প্রধানের সন্তান বলে কোন প্রশ্রয় পাননি, সৃষ্টি করেনি হাওয়া ভবন।

কাদের বলেন, বিএনপি নিজেদের রাজনৈতিক ইস্যু না পেয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন ইস্যু নিয়ে মাঠ গরমের ব্যর্থ চেষ্টা করে। দেশ দুঃসময় পার করছে না, দুঃসময় পার করছে বিএনপি।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top