Monday , 22 June 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » রাজনীতি » ‘আবুধাবি-জেদ্দা যেখানেই গোপন বৈঠক হয়, সব খবরই সরকার পায়’

‘আবুধাবি-জেদ্দা যেখানেই গোপন বৈঠক হয়, সব খবরই সরকার পায়’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ষড়যন্ত্র করাই বিএনপির রাজনৈতিক দর্শন। বিএনপি নেতারা বিদেশে বসে সরকার পতনের জন্য ষড়যন্ত্র করে, আবার দেশে নির্বাচনে অংশগ্রহণের কথা বলে, এটা তাদের ষড়যন্ত্রের রাজনীতির অংশ।

তিনি বলেন, বিএনপি এবং সাম্প্রদায়িক অপশক্তি একটি বিদেশি সংস্থার সঙ্গে গোপনে বৈঠক করে সরকার পতনের ষড়যন্ত্র করছে বলে গণমাধ্যমে সংবাদ এসেছে। তারা বিদেশে বসে সরকার পতনের ষড়যন্ত্র করে, আবার দেশে নির্বাচনে অংশগ্রহণের কথা বলে। এ থেকে বিএনপি ও দ্বি-চারিতা এবং ষড়যন্ত্রের রাজনীতি স্পষ্ট হয়। মুখে নির্বাচন আর গণতন্ত্র অন্তরে দ্বি-চারিতা আর ষড়যন্ত্র। এটাই বিএনপির রাজনৈতিক দর্শন।

বুধবার ক্রসবর্ডার রোড নেটওয়ার্ক উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় এসব কথা বলেন। সংসদ ভবন এলাকায় তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সভায় যুক্ত হন তিনি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, কখনো জেদ্দা, কখনো আবুধাবি- যেখানেই গোপন বৈঠক করুক, সব খবরই সরকার পায়। আমরা বলতে চাই, গোপন বৈঠক আর ষড়যন্ত্র করে কোনো লাভ নেই। রাজনীতি করতে হবে জনগণের জন্য। জনগণের মন জয় করুন। সরকার করতে চাইলে জনমানুষের কাছে আসুন, বিদেশি শক্তি বা সংস্থার কাছে নয়।

করোনার সংক্রমণ রোধে সচেতনতাই সবচেয়ে উত্তম জানিয়ে মন্ত্রী বলেন, করোনার ভ্যাকসিন আসছে ভেবে স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে অনেকেই গা-ছাড়া ভাব দেখা দিয়েছে, অনেকে অবহেলা করছেন এবং মাস্ক পরিধান করছে না। কার্যকর ও সর্বজনগ্রাহ্য ভ্যাকসিন কবে আসবে তা এখনও সুনিশ্চিত নয়। এর মধ্যে বিশেষজ্ঞরা আসন্ন শীতে সংক্রমণের উচ্চ ঝুঁকির আশঙ্কা প্রকাশ করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার এ লক্ষ্যে ঝুঁকি মোকাবেলায় নতুন করে প্রস্তুতি নিচ্ছে। তবে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং মাস্ক পরিধানই সবচেয়ে বড় প্রতিষেধক।

কালনা সেতু দ্রুত নির্মাণ করা জরুরি জানিয়ে ওবায়দুল কাদের বলেন, প্রায় ৭’শ মিটার দীর্ঘ কালনা সেতুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেতু। মধুমতি নদীর দু’পাড়ের মাঝে সেতুবন্ধ তৈরি ছাড়াও কালনা সেতুটি পদ্মা সেতুর সঙ্গে সংযুক্ত বিধায় পদ্মা সেতুর সুবিধা পেতে হলে কালনা সেতুর নির্মাণ কাজ শেষ করা জরুরি। ইতোমধ্যেই কালনা সেতুটি শতকরা ৩৫ ভাগ কাজ শেষ হয়েছে।
পদ্মা সেতুর কাজের সঙ্গে সমন্বয় রেখে কালনা সেতুর নির্মাণ কাজ আরও দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন মন্ত্রী।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top