Tuesday , 23 June 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » শিক্ষাঙ্গন » ডুয়েটে ভারপ্রাপ্ত ভিসির দায়িত্বে আসাদুজ্জামান চৌধুরী

ডুয়েটে ভারপ্রাপ্ত ভিসির দায়িত্বে আসাদুজ্জামান চৌধুরী

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) গাজীপুরে, ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন রেজিস্টার (অতিরিক্ত দায়িত্ব) যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী।
আজ বুধবার (২৩শে সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব নীলিমা আফরোজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী কে ভারপ্রাপ্ত ভিসির দায়িত্ব দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অ্যাকাডেমিক ও প্রশাসনিক কাজের ধারাবাহিকতার স্বার্থে ভাইস চ্যান্সেলর পদে নিয়োগ না হওয়ায় পর্যন্ত রেজিস্টার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী ভাইস চ্যান্সেলরের দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, গত ২৮ আগস্ট ডুয়েটের ভিসি হিসেবে অধ্যাপক ড. মোহাম্মদ আলাউদ্দিন এর দ্বিতীয় পর্যায়ের মেয়াদ শেষ হওয়ায় ভিসি পদে শূন্যতার সৃষ্টি হয়।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top