Wednesday , 6 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » রাজনীতি » জনগণের স্বার্থ রক্ষায় অবিশ্বস্ত বিএনপি : কাদের

জনগণের স্বার্থ রক্ষায় অবিশ্বস্ত বিএনপি : কাদের

বিএনপিকে জনস্বার্থ সুরক্ষায় অবিশ্বস্ত উল্লেখ করে আওয়ামী লীগ জনআস্থার প্রতীক বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি জনস্বার্থ সুরক্ষায় অবিশ্বস্ত, বিপরীতে আওয়ামী লীগ জনআস্থার প্রতীক।

বৃহস্পতিবার সকালে সেতু ভবনে সেতু মন্ত্রণালয়ের অধীনে নির্মাণাধীন বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি পর্যালোচনা বিষয়ে সেতু সচিব মোঃ বেলায়েত হোসেনের সাথে মতবিনিময় কালে একথা বলেন।

ওবায়দুল কাদের তাঁর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় সভায় যুক্ত হন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যাদের রাজনীতির উৎস বন্ধুকের নল, জনগণ নয়, তাদের মুখে জনস্বার্থের কথা মানায় না।

জনস্বার্থ নাকি সরকারের লক্ষ্য নয়, বিএনপি মহাসচিবের এমন অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন আওয়ামী লীগ প্রতিষ্ঠালগ্ন থেকে জনগণের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আসছে বলেই মানুষের আস্থায় পরিণত হয়েছে।

তিনি বলেন আওয়ামী লীগ এদেশের সবচেয়ে প্রাচীন এবং বৃহত্তর রাজনৈতিক দল, মাটি ও মানুষের দল হিসেবে সংগঠনটি জনমানুষের হৃদয়ের গভীরে অবস্থান করছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দেশ ও জনগণের স্বার্থ সবার আগে জানিয়ে ওবায়দুল কাদের বলেন যারা দেশ বিকিয়ে দিয়ে, স্বাধীনতার চেতনাকে ভূলন্ঠিত করে এবং হত্যা ও সন্ত্রাস নির্ভর রাজনীতি করে তাদের মুখে গণতন্ত্রের দাবি শোভা পায় না।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top