পিরোজপুরের ইন্দুরকানীতে ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী বাস খালে পড়ে ৩০ জন যাত্রী আহত হয়েছেন।
সোমবার উপজেলার চরবলেশ্বর এলাকায় এ ঘটনা ঘটে।
উপজেলার সন্ন্যাসী বাসস্ট্যান্ড থেকে পিরোজপুরের উদ্দেশে ছেড়ে আসা মির্জাগঞ্জ ট্রাভেলস নামে যাত্রীবাহী বাসকে কলারণ চণ্ডিপুর চরবলেশ্বর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দেয়। এতে বাসটি ছিটকে খালে গিয়ে পড়ে। বাসটিতে থাকা প্রায় ৩০ থেকে ৪০ জন যাত্রীর মধ্যে ৩০ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করেন।
ইন্দুরকানী থানার ওসি হাবিবুর রহমান জানান, হেলপার বাস চালাতে গিয়ে এই দুর্ঘটনা ঘটিয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে এবং বাসটি উদ্ধারের চেষ্টা চলছে। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
Welcome To B News Just another WordPress site
