রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের সপ্তম আসর ‘বঙ্গবন্ধু বিপিএল’ এর প্লেয়ার্স ড্রাফট। এতে এ প্লাস ক্যাটাগরির মুশফিকুর রহিমকে খুলনা এবং তামিম ইকবালকে কিনেছে ঢাকা।
প্রথম দফায় অবিক্রিত থেকে গেছেন মাশরাফি বিন মর্তুজা। তবে ক্যারিবীয়ান ব্যাটিং দানব ক্রিস গেইলকে কিনেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
ব্যতিক্রমধর্মী বিপিএলে অংশ নেয়া দলগুলোর নাম বদলানো হয়েছে। দলগুলো হলো— যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন, প্রিমিয়ার ব্যাংক খুলনা টাইগার্স, রাজশাহী রয়্যালস, রংপুর রেঞ্জার্স, সিলেট থান্ডার্স, কুমিল্লা ওয়ারিয়র্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
বিদেশি ক্রিকেটারদের ড্রাফট শুরু হলে প্রথম সুযোগটাই পায় চট্টগ্রাম। সুযোগ পেয়েই গেইলকে দলে ভেড়ান চট্টলার দলটি।
Welcome To B News Just another WordPress site
