Saturday , 9 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » সারাদেশ » রুমে ডেকে ছাত্রীকে যৌন হয়রানি, শিক্ষক আটক

রুমে ডেকে ছাত্রীকে যৌন হয়রানি, শিক্ষক আটক

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে সালাহ উদ্দিন নামে এক শিক্ষককে আটক করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার চর পোড়াগাছা ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়।

আটক সালাহ উদ্দিন চর পোড়াগাছা ইউনিয়নের হারুন মোল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।পুলিশ জানায়, স্কুল চলাকালীন অভিযুক্ত শিক্ষক সালাহ উদ্দিন একটি কক্ষে ওই শিশু শিক্ষার্থীকে ডেকে নিয়ে শ্লীলতাহানির চেষ্টা করে। স্কুল ছুটির পর বাড়িতে গিয়ে তার মাকে বিষয়টি জানায় ওই শিশু। এ ঘটনায় সন্ধ্যার দিকে ভুক্তভোগীর মা রামগতি থানায় শিক্ষক সালাহ উদ্দিনকে অভিযুক্ত করে তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ রাতে অভিযান চালিয়ে ওই শিক্ষককে আটক করে।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top