Wednesday , 6 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » আন্তর্জাতিক » ট্রাম্পের কাছে নালিশ করায় মিয়ানমারে খ্রিস্টান নেতার বিরুদ্ধে মামলা!

ট্রাম্পের কাছে নালিশ করায় মিয়ানমারে খ্রিস্টান নেতার বিরুদ্ধে মামলা!

মিয়ানমারের সামরিক সরকার খ্রিস্টানদের ওপর নিপীড়ন চালাচ্ছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছেন দেশটির এক খ্রিস্টান ধর্মীয় নেতা। এ কারণে তার বিরুদ্ধে মামলা করেছে মিয়ানমার সেনাবাহিনী। খবর ডয়চে ভেলের।বিশ্বের বিভিন্ন দেশে ধর্মীয় নিপীড়নের শিকার ব্যক্তিরা গত জুলাই মাসে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন। সেখানে মিয়ানমারের কাচিন রাজ্যের খ্রিস্টান নেতা হাকালাম স্যামসনও উপস্থিত ছিলেন। ট্রাম্পকে তিনি বলেন, মিয়ানমারের সামরিক সরকারের দ্বারা খ্রিস্টানরা নিপীড়িত ও নির্যাতিত হচ্ছে।সামরিক বাহিনীর কয়েকজন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করায় ট্রাম্পকে ধন্যবাদও জানান স্যামসন। এটি ‘খুব সহায়ক’ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।সপ্তাহখানেক আগে মিয়ানমারের সেনাবাহিনী স্যামসনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। এর প্রতিক্রিয়ায় স্যামসন বার্তা সংস্থা রয়টার্সকে বলেন- আমার মনে হয়, সামরিক বাহিনীর বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিষয়ে ট্রাম্পকে আমার সমর্থনের কথা জানানোয় আমাকে অভিযুক্ত করার চেষ্টা চলছে।এদিকে স্যামসনের বিরুদ্ধে মামলার খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মর্গান ওর্টাগাস বলেন, এই মামলার মাধ্যমে অন্যায়ভাবে তার বাকস্বাধীনতায় হস্তক্ষেপ করার চেষ্টা চলছে। স্যামসনকে গ্রেপ্তারের সিদ্ধান্ত হলে তা ‘খুবই উদ্বেগের’ হবে বলেও মন্তব্য করেন তিনি।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top