জলবায়ু পরিবর্তন মানবজাতিকে ভয়াবহ বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকালে রাজধানীর একটি হোটেল ব্লু ইকোনমি মিনিস্টেরিয়াল কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন, পরিবেশ দূষণের কারণে আমাদের জীববৈচিত্র্য আজ হুমকির মুখে। জলবায়ু পরিবর্তন মানবজাতিকে বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। এই বিপর্যয় মোকাবিলায় আমাদের একসঙ্গে কাজ করতে হবে। তিনি আরও বলেন মহাসাগরের সম্পদ রক্ষায় আমরা যত বেশি পদক্ষেপ নেবো, তা আমাদের জন্য তত ভালো ফল বয়ে আনবে।শেখ হাসিনা আরও বলেন, এই সম্মেলন শেষে ঢাকা ঘোষণা হবে। আমরা সবার জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলব এ অঙ্গীকার এ ঘোষণায় থাকবে। আশা করি, সবার জন্য কল্যাণকর সিদ্ধান্ত নেয়ার মাধ্যমে সম্মেলন সফল হবে।ভারত মহাসাগরীয় অঞ্চলের সম্ভাবনাগুলোর সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে টেকসই সমুদ্র অর্থনীতিকে উৎসাহিত করার লক্ষ্যে ব্লু ইকোনমি মিনিস্টেরিয়াল কনফারেন্সের আয়োজন করা হয়েছে।
Welcome To B News Just another WordPress site
