Saturday , 9 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » আন্তর্জাতিক » “আম উপহার” বৃটিশ প্রধানমন্ত্রীর জন্য শেখ হাসিনার

“আম উপহার” বৃটিশ প্রধানমন্ত্রীর জন্য শেখ হাসিনার

নতুন বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে শুভেচ্ছার নিদর্শন স্বরূপ বাংলাদেশের বিখ্যাত আম এবং ফুল পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বর্তমানে এক সরকারী সফরে যুক্তরাজ্যে অবস্থান করছেন।
‘নতুন বৃটিশ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে বাংলাদেশের রাজশাহীর বিখ্যাত ফজলি আম এবং ফুল পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন’। শুক্রবার রাতে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম লন্ডন থেকে টেলিফোনে বাসসকে একথা জানান।
বরিস গত বৃহস্পতিবার নতুন প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেন।
প্রেস সচিব বলেন, লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের দুজন কর্মকর্তা স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে বৃটিশ প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন ১০ নং ডাউনিং ষ্ট্রিটে গিয়ে সেখানকার সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই উপহার পৌঁছে দেন।
তিনি বলেন, বৃটিশ প্রধানমন্ত্রীর সংশ্লিষ্ট কর্মকর্তা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে এই উপহার গ্রহণ করেন এবং বলেন এগুলো তারা বরিস জনসনের কাছে পৌঁছে দেবেন।
এরআগে প্রধানমন্ত্রী বাকিংহাম প্যালেসে বৃটেনের রানী ২য় এলিজাবেথ এবং প্রিন্স চার্লস’র কাছেও অনুরূপ উপহার প্রেরণ করেন, যোগ করেন ইহসানুল করিম।
ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশ নিযুক্ত হাইকমিশনার ও রাষ্ট্রদূতদের সম্মেলন এবং অন্যান্য অনুষ্ঠানে যোগদান করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১৯শে জুলাই লন্ডন পৌঁছেন।
গত ২২শে জুলাই লন্ডনের একটি হাসপাতালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাম চোথে একটি সফল অস্ত্রপচার সম্পন্ন হয়।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top