এ বছর ১০ বিভাগে পাসের হার ৭৩ দশমিক ৯৩ শতাংশ। যেখানে গত বছর ছিল ৬৬ দশমিক ৬৪ শতাংশ। সে হিসাবে এবার পাসের হার বেড়েছে ৭ দশমিক ২৯ শতাংশ। এ বছর জিপিএ-৫ পেয়েছেন ৪৭ হাজার ৫৮৬ জন শিক্ষার্থী। গতবার পেয়েছিলেন ২৯ হাজার ২৬২ জন। গত বছরের চেয়ে এবার জিপিএ-৫ বেড়েছে ১৮ হাজার ৩২৪ জন। অর্থাৎ প্রকাশিত ফল অনুযায়ী এবার পাসের হার ও জিপিএ-৫ উভয়ই বেড়েছে।
বুধবার (১৭ জুলাই) সকাল ১০টায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি শিক্ষা বোর্ডের প্রধানদের নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল হস্তান্তর করেন।
এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় পরীক্ষার্থী ছিল ১৩ লাখ ৫৮ হাজার ৫০৫। এর মধ্যে ৮টি সাধারণ বোর্ডের অধীনে এইচএসসিতে পরীক্ষার্থীর সংখ্যা ১১ লাখ ৩৮ হাজার ৫৫০ জন। এছাড়া মাদ্রাসার আলিমে ৮৮ হাজার ৪৫১ এবং কারিগরিতে এইচএসসি (বিএম) ১ লাখ ২৪ হাজার ২৬৪ পরীক্ষার্থী অংশগ্রহণ করে।
জেড এইচ/একেএস
Welcome To B News Just another WordPress site
