Saturday , 9 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » মফঃস্বল » বাগমারায় সালেহা-ইমারত ফাউন্ডেশন কর্তৃক জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

বাগমারায় সালেহা-ইমারত ফাউন্ডেশন কর্তৃক জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

রেজাউল করিম বাগমারা প্রতিনিধিঃ রাজশাহী জেলার বাগমারা উপজেলায় সালেহা-ইমারত ফাউন্ডেশনের উদ্যোগে শানিবার ২০১৯ সালের জিপিএ-৫ প্রাপ্ত এস,এস,সি, দাখিল ও সমমানের কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলার সাঁকোয়া গ্রামে সালেহা-ইমারত  কোল্ড ষ্টোরেজ মিলনায়তনে এক অনুষ্টানের আয়োজন করা হয়। অনুষ্টানে সালেহা-ইমারত ফাউন্ডেশনের -চেয়ারম্যান ও রাজশাহী-৫৫ বাগমারা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য ইন্জিঃ এনামুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড, মোহাঃ মোকবুল হোসেন। প্রধান অতিথি বক্তব্যে বলেন, বাংলাদেশ এখন বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাড়িয়েছে । শিক্ষা স্বাস্থ্য, যোগযোগ এমন দিক নেই যেখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে স্বাধীন করার মধ্য দিয়ে সকল অন্যায় অবিচার আর নিপীড়নের হাত থেকে বাঙ্গালী জাতিকে মুক্ত করেছেন। তিনি বলেন রাজশাহী একটি শিক্ষা নগরী। আর এই নগরীর বাগমারা উপজেলা এখন অঞ্চলে পরিণত হয়েছে ইন্জিঃ এনামুল হক এমপি,র কারণে । তিনি আরো বলেন, এক যুগেরও সময় বেশি ধরে বিভিন্ন পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা প্রদান করে লেখাপড়ায় আগ্রহ সৃষ্টি করায় সালেহা-ইমারত ফাউন্ডেশন একটি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে চলেছে। শনিবার সকালে রাজশাহীর বাগমারা উপজেলার শিকদারীস্ব সালেহা-ইমারত কোল্ড ষ্টোরেজ মিলনায়তনে সালেহা-ইমারত ফাউন্ডেশনের উদ্যোগে ২০১৯ সালের এস, এস,সি,দাখিল ও কারিগরি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত উপজেলার ৬ শত ২৬ জন শিক্ষাথীর সংবর্ধণা অনুষ্টানে প্রধান অতিথি বক্তব্যে এ সব কথা বলেন তিনি। অনুষ্টানে সভাপতির বক্তব্যে বাগমারা আসনের সংসদ সদস্য ও সালেহা-ইমারত ফাউন্ডেশনের চেয়ারম্যান ইন্জিঃ মোঃ এনামুল হক বলেছেন ভাল লেখাপড়া করে দেশ ও দশের কল্যানে কাজ করা প্রতিটি শিক্ষাথীর মুখ্য উদ্দ্যেশ্য হওয়া উচিত।শিক্ষাথীর উর্দ্দেশ্যে তিনি আরো বলেন, কোন শিক্ষাথী যেন মাদকে স্পর্শ করতে না পারে। একটি জাতির সুন্দুর ভবিষ্যৎ ধ্বংস করতে মাদকই যথেষ্ট। তাই মাদক থেকে নিজেও অপরকে  দূরে রাখতে হবে। লেখাপড়া শেখে মা-বাবা কে ভূলে গেলে চলবে না।  তাদেরকে ভালভাবে দেখাশোনা করা প্রতিটি শিক্ষাথীর কর্তব্য।  উপজেলা আ,লীগের -ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিউল ইসলাম, জেলা আ,লীগের -সহ -সভাপতি বাগমারা উপজেলা পরিষদের সর্ম্মানিত -চেয়ারম্যান অনিল কুমার সরকার, বাগমারা থানা পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান, শিক্ষাথীদের মধ্যে বক্তব্যে রাখেন মচমইল বহমুখী উর্চ্চ বিদ্যালয়ের শিক্ষাথী হাসিবুল হক শান্ত,সৈয়দা ময়েজ উর্দ্দিন উর্চ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষাথী শিমলা আক্তার তৃষ্ণা। অনুষ্টানে উপস্তিত ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্রক জাহেদুর রহিম, উপজেলা আ,লীগের -সহ -সভাপতি আফতাব উর্দ্দিন আবুল, যুগ্ম-সাধারণ সম্পাদক সিরাজ উর্দ্দিন সুরুজ,সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন মাষ্টার,-সহ দপ্তর সম্পাদক নূরু্ল ইসলাম, -সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ  প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্তিত ছিলেন। অনুষ্টান শেষে উপজেলার ৩ টি সেরা শিক্ষা প্রতিষ্টান মচমইল বহমুখী উর্চ্চ বিদ্যালয়,হাটগঙ্গোপাড়া উর্চ্চ বিদ্যালয়, এবং ভবানীগর্নজ ইসলামীয়া ফাযিল মাদ্রাসার প্রধানের হাতে সর্ম্মাননা ক্রেষ্ট ও চেক প্রদান করা হয়।

 

 

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top