Monday , 22 June 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » খেলাধুলা » ব্রাজিল বনাম আর্জেন্টিনা, নজর থাকবে যাদের দিকে

ব্রাজিল বনাম আর্জেন্টিনা, নজর থাকবে যাদের দিকে

কোপা আমেরিকার সেমিফাইনালে বুধবার মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও ব্রাজিল। উত্তেজনাপূর্ণ এই ম্যাচে যেসব তারকা খেলোয়াড়দের উপর নজর থাকবে পুরো ফুটবল বিশ্বের-

ব্রাজিল

রবার্তো ফিরমিনো
কিছু দিন আগেই চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। বড় ম্যাচে ভালো পারফর্ম করে থাকেন। তার গোলার মতো শটগুলো নিয়ে সতর্ক থাকতেই হবে মেসির টিমকে।

এভারটন
ব্রাজিলের এই ফরোয়ার্ড তার জাতীয় টিমের হয়ে দুটি গোলই করেছেন এই কোপায়। গ্রেমিওর এই ফুটবলার মাথাব্যথা হতে পারেন আর্জেন্টিনা ডিফেন্সের।

কুতিনহো
লিও মেসি খুব ভালো করে চেনেন ব্রাজিলিয়ান অ্যাটাকিং মিডফিল্ডারকে। কোপায় দুটি গোলও করেছেন। নেইমার না থাকায় ব্রাজিলের বড় ভরসার জায়গা তিনিই।

আর্জেন্টিনা

লিওনেল মেসি
নিজেই স্বীকার করেছেন কোপার সেরা ফর্মে নেই তিনি। তবু নাম লিও মেসি বলেই বিশ্বের যে কোন টিমকে তৈরি রাখতে হবে তাকে থামানোর স্ট্র্যাটেজি।

সার্জিও আগুয়েরো
দেশ না ক্লাব- কোথায় বেশি সফল এই প্রশ্নটা তাকেও শুনতে হয়। জবাব দেওয়ার সেরা সময় হয়তো এবারই। একটা গোল করেছেন এখন পর্যন্ত।

লাউতারো মার্তিনেস
ইন্টার মিলানের এই ফরোয়ার্ডই এই টুর্নামেন্টে আর্জেন্টিনার নতুন নায়ক। দুটি গোল করেছেন। বার্সেলোনাও তাকে টিমে আনতে আগ্রহী এখন।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top