Monday , 22 June 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » অপরাধ » তারাকান্দায় দুই ভাইকে হত্যায় চারজনের মৃত্যুদণ্ড

তারাকান্দায় দুই ভাইকে হত্যায় চারজনের মৃত্যুদণ্ড

ময়মনসিংহের তারাকান্দায় দুই ভাইকে হত্যার দায়ে চারজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়াও এ ঘটনায় অপর তিন আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। আজ বুধবার দুপুরে ময়মনসিংহ বিশেষ জজ আদালতের বিজ্ঞ বিচারক মো. এহ্সানুল হক এ আদেশ দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- জেলার তারাকান্দা উপজেলার রামচন্দ্রপুরের জমির উদ্দিনের ছেলে লিয়াকত আলী (৫৫), তার ছেলে আনোয়ার হোসেন (৩৫), জমির উদ্দিনের ছেলে আবুল কাসেম (৫০) ও সিরাজ আলীর ছেলে হোসেন আলী (৬২)।

মামলার বিবরণে জানা গেছে, জমি নিয়ে পূর্বশত্রুতার জের ধরে ২০০১ সালের ৪ আগস্ট দুপুরে  আসামিরা মৃত হাফিজ উদ্দিনের দুই ছেলে আব্দুর রশিদ ও গিয়াস উদ্দিনকে হত্যা করে পালিয়ে যায়। পরে ওইদিনই নিহত গিয়াস উদ্দিনের ভাই আব্দুল খালেক বাদী হয়ে তারাকান্দা থানায় ২২ জনের নামে মামলা করেন। মামলা দায়েরর পর বিভিন্ন জায়গা থেকে ২২ জন আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আজ বুধবার ১৫ জন সাক্ষীর সাক্ষ্য ও যুক্তিতর্ক শুনে বিচারক এই রায় দেন।

এদিন রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট শেখ আবুল হাসেম। অপরদিকে বাদীপক্ষে অ্যাডভোকেট আব্দুর গফুর, বিশ্বনাথ পাল এবং আসামিপক্ষে অ্যাডভোকেট এএইচএম খালেকুজ্জামান মামলাটি পরিচালনা করেন।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top