Sunday , 17 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » জাতীয় » ইতালির উদ্দেশে প্রধানমন্ত্রীর ঢাকা ত্যাগ

ইতালির উদ্দেশে প্রধানমন্ত্রীর ঢাকা ত্যাগ

ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট (ইফাদ)-এর পরিচালনা পর্ষদের বার্ষিক অধিবেশনে যোগ দিতে ইতালিতে চার দিনের সরকারি সফরে আজ রবিবার রোমের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সকাল ১০টায় প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট রোমের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করে। এ সময় প্রধানমন্ত্রীকে বিদায় জানান শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ এবং তিনবাহিনী প্রধানগণ।

ফ্লাইটটির স্থানীয় সময় সন্ধ্যা পৌনে ৭টায় রোমের ফিউমিসিনো বিমান বন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

বিমান বন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার এবং ইফাদ’র সহ-সভাপতি ক্লদিও।

জানা গেছে, রোমে যাওয়ার পথে প্রধানমন্ত্রী প্রায় দুই ঘণ্টার জন্য দুবাইয়ে যাত্রাবিরতি করবেন।

ইফাদ-এর প্রেসিডেন্ট গিলবার্ট এফ হুনগবো’র আমন্ত্রণে পরিচালনা পর্ষদের ৪১তম বার্ষিক অধিবেশনে যোগদান করবেন প্রধানমন্ত্রী। এ ছাড়াও পোপ ফ্রান্সিসের আমন্ত্রণে তিনি হলি সি (ভ্যাটিক্যান সিটি) সফর করবেন এবং সেখানে পোপ ফ্রান্সিসের সঙ্গে বৈঠক করবেন।

এ ছাড়াও সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেক্রেটারি স্টেট অব ভ্যাটিক্যান সিটি কার্ডিনাল পেইটরো পারোলাইনের সঙ্গে বৈঠক করবেন।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top