সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বন্ধ থাকছে আরও কয়েকদিন। সন্ত্রাসীদের চিহ্নিত এবং গ্রেফতার সহজ করতেই এ সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় শিগগিরই ফেসবুক খুলে দেয়ার কথা জানালেও শুক্রবার সেখান থেকে কিছুটা সরে এসেছে। সূত্র জানায়, আইনশৃংখলা বাহিনীর সঙ্গে আলোচনা করে প্রধানমন্ত্রীর পরামর্শ নিয়েই যথাসময়ে ফেসবুক খুলে দিতে বিটিআরসিকে নির্দেশ দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে কতদিন বন্ধ থাকবে তা স্পষ্ট করেনি মন্ত্রণালয়।এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ফেসবুক বন্ধ রাখায় সন্ত্রাসীরা বাধ্য হয়ে মোবাইল ফোনে আলাপ করছে। এতে সন্ত্রাসীদের চিহ্নিত করা সহজ হচ্ছে। শিগগিরই ফেসবুক খুলে দেয়া হবে কিনা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা এটি নিয়ে বসব। আলোচনা করে তারপর ব্যবস্থা নেব। আমি আগেই বলেছি ফেসবুক সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, ফেসবুক বন্ধ থাকায় সন্ত্রাসীরা বিকল্প পথ হিসেবে মোবাইল ফোনে মেসেজ অথবা কল করে যোগাযোগ অব্যাহত রাখছে। আর সে কারণে সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেফতার করা আইনশৃংখলা বাহিনীর জন্য সহজ হচ্ছে। তাই সন্ত্রাসীদের গ্রেফতার করতেই ফেসুবুক আরও কয়েদদিন বন্ধ রাখা হচ্ছে।
Welcome To B News Just another WordPress site
