আসন্ন পৌরসভা নির্বাচনে ৪০টি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে ১৪টি দল ও স্বতন্ত্রসহ রেকর্ডসংখ্যক ১৩ হাজার ৬৮৯ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে মেয়র পদে ১ হাজার ২২৩, সাধারণ কাউন্সিলর পদে ৯ হাজার ৭৯৮ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ২ হাজার ৬৬৮ জন রয়েছেন। শুক্রবার রাতে নির্বাচন কমিশন (ইসি) এ তথ্য জানায়এর মধ্যে মেয়র পদে আওয়ামী লীগের ২৩৫, বিএনপির ২৩২, জাতীয় পার্টির ... Read More »
Category Archives: সারাদেশ
পৌর নির্বাচন : উৎসবমুখর পরিবেশে প্রার্থীদের মনোনয়নপত্র জমা
পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ । দল থেকে মনোনীত প্রার্থীরা বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে সমর্থকদের নিয়ে সারা দেশে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কার্যালযে মনোনয়নপত্র জমা দিচ্ছেন।মনোনযনপত্র জমাকে কেন্দ্র করে প্রার্থী সমর্থন ও ভোটারদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর অনুযায়ী আ.লীগ বিএনপির মনোনয়ন পাওয়া মেয়র প্রার্থীরা দলের প্রতীক নিয়ে মিছিল সহকারে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা ... Read More »
চট্টগ্রামে মদ-ইয়াবা উদ্ধার, আটক ৬৩
চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামিসহ ৬৩ জনকে আটক করেছে পুলিশ। অভিযানে ৮৫৬৮ পিস ইয়াবা ও ৩৩ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। বুধবার রাতভর জেলা পুলিশের বিশেষ টিম এ সাঁড়াশি অভিযান চালায়। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) কাজী আব্দুল আওয়াল আটকের বিষয়টি জানিয়েছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাতভর অভিযানে জেলার চন্দনাইশ থেকে ৫ ... Read More »
সাভারে পোশাক কারখানায় আগুন
সাভারের হেমায়েতপুরে সিঙ্গাইর রোডে নাজিম নগর এলাকায় ডেকো এক্সেসোসরিজ নামের একটি গার্মেন্ট কারখানায় আগুন লেগে প্রায় ২০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।বুধবার সকাল ৬টায় কারখানার ৫ তলা ভবনের তিন তলায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, হেমায়েতপুরে নাজিম নগর এলাকার ডেকো এক্সেসোসরিজ কারখানার ৫ তলা ভবনের তিন তলায় আগুন লাগে। এ সময় ওই ফ্লোরে নাইট শিফ্ট এর ৪০ জন শ্রমিক কাজ ... Read More »
সেপটিক ট্যাংক বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৫
রাজধানীর দক্ষিণখানে সেপটিক ট্যাংক বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছে। মঙ্গলবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। দক্ষিণখানের ২৪৭ ফয়দাবাদের একটি বাসার নিচতলায় আজ ভোরে বিকট শব্দে সেপটিক ট্যাংক বিস্ফোরিত হয়। এ সময় ঘরের মধ্যে আগুন লেগে যায়। আগুনে ঘুমন্ত অবস্থায় এক পরিবারের পাঁচজন দগ্ধ হন। দগ্ধরা হলেন : রোমানা (৩০), তার মেয়ে মনিকা আক্তার (৮), রোমানার ভাই ইমরান (৩০) ইমরানের স্ত্রী ... Read More »
দিনাজপুরে হোমিও চিকিৎসক গুলিবিদ্ধ
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় দুর্বৃত্তের গুলিতে এক হোমিও চিকিৎসক আহত হয়েছেন। কী কারণে কারা তাকে গুলি করেছে তা জানাতে পারেনি পুলিশ। রানীরবন্দর এলাকায় সোমবার রাতে ওই ঘটনায় আহত ধীরেন্দ্র নাথ রায়কে (৬৮) গুরুতর অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধীরেন্দ্র নাথ চিরিরবন্দরের নশরতপুর ইউনিয়নের রানীপুর গ্রামের মৃত যোগেন্দ্র নাথ রায়ের ছেলে। রানীরবন্দর বাজারে তার চিকিৎসা চেম্বার রয়েছে। চিরিরবন্দর থানার ... Read More »
সুন্দরবনে বন্দুকযুদ্ধে ২ বনদস্যু নিহত
সুন্দরবনের চাদপাই রেঞ্জের উরুবুনিয়া খাল এলাকায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মনির বাহিনীর প্রধান বনদস্যু মনির (৩৫) ও তার অপর সহযোগী নুর মোহাম্মদ ভোলা (৪০) নিহত হয়েছেন। এসময় র্যাব সদস্যরা বনদস্যুদের ব্যবহৃত দেশী-বিদেশী ১৮টি আগ্নেয়াস্ত্র ও ৩শ রাউন্ড গুলি উদ্ধার করেছে।সোমবার সকালে সুন্দরবনের গহীন এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।র্যাব-৮ এর উপ অধিনায়ক লে. কর্নেল ফরিদ জানান, সকালে সুন্দরবনের চাদপাই রেঞ্জের উরুবুনিয়া খাল ... Read More »
মেহেরপুরে ‘বন্দুকযুদ্ধে’ বিএনপি কর্মী নিহত
মেহেরপুর জেলা শহরে বামনপাড়া মোড়ের মাঠে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক বিএনপি কর্মী নিহত হয়েছেন।সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে। নিহত বিএনপি কর্মী রমজান আলী (৪৮) সদর উপজেলার রাজনগর গ্রামের মৃত আমীর আলীর ছেলে।মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, রাজনগর গ্রামে পুলিশের অস্ত্র কেড়ে নেয়া, পুলিশকে প্রহারসহ ৬টি মামলার আসামি। তাকে রোববার বিকেলে ডিবি পুলিশ গ্রেফতার করে। ... Read More »
রাজধানীতে ৬ শিবির নেতাকর্মী আটক
রাজধানীর আরামবাগ এলাকার একটি বাসা থেকে ৬ জনকে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি, আটকরা শিবিরের নেতাকর্মী। এসময় ওই বাসা থেকে ককটেল ও ‘জিহাদি বই’ উদ্ধার করা হয়েছে।শনিবার সকালে আটকদের নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মতিঝিল থানার এসআই মফিজুর রহমান।তিনি জানান, শুক্রবার বিকালে ৮৫, আরামবাগের বাড়ির তৃতীয় তলা থেকে ছয় শিবির নেতাকর্মীকে আটক করা হয়। তাদের মধ্যে ... Read More »
নান্দাইলে ১৪৪ ধারা জারি
আওয়ামী লীগের কমিটি গঠন নিয়ে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ও শনিবার একই সময়ে একই স্থানে পাল্টাপাল্টি সমাবেশ আহ্বান করায় নান্দাইল উপজেলা সদর ও পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।উভয় পক্ষের সংঘর্ষের আশংকায় এই ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার রাত ১০টা থেকে পরবর্তী নিদের্শ না দেওয়া পর্যন্ত নান্দাইল উপজেলা সদর ও পৌর এলাকায় এ আদেশ বলবৎ থাকবে বলে ... Read More »
Welcome To B News Just another WordPress site