দুর্নীতি মামলায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের সদস্যরা তাকে দেখতে কারাগারে যাবেন। পাঁচ সদস্যের এই মেডিক্যাল বোর্ড আজ শনিবার দুপুরে নাজিমউদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে যাবেন বলে জানিয়েছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম। জানা গেছে, খালেদা জিয়ার চিকিৎসার জন্য সরকার গত বৃহস্পতিবার পাঁচ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করে। বোর্ডের সদস্যরা হলেন- বঙ্গবন্ধু শেখ ... Read More »
Category Archives: রাজনীতি
বিকেলে জাতীয় যুক্তফ্রন্টের সাত দফা ঘোষণাপত্র প্রকাশ
আজ শনিবার বিকেলে রাজনীতির চলমান পরিস্থিতি নিয়ে সাত দফা ঘোষণাপত্র প্রকাশ করতে যাচ্ছে জাতীয় যুক্তফ্রন্ট। আর এই ঘোষণার মধ্যে দিয়েই সংগঠনটি আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে। যার নেতৃত্বে থাকছেন বিশিষ্ট আইনজীবী ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারার প্রধান বদরুদ্দোজা চৌধুরীর মতো জাতীয় নেতারা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাত দফা ঘোষাণপত্রের মূল দফা হবে আগামী সংসদ নির্বাচন সুষ্ঠু ... Read More »
বিশেষায়িত হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে রিট শুনানি মঙ্গলবার
বিষেশায়িত বেসরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশনা চেয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রিট আবেদনের শুনানি আগামীকাল মঙ্গলবার ধার্য করেছেন আদালত। সোমবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি শেখ আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগে রোববার খালেদা জিয়ার আইনজীবী কায়সার কামাল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন। সোমবার এ রিটের ওপর শুনানি হওয়ার কথা ছিল। উল্লেখ্য, এ বছরের ৮ ফেব্রুয়ারি জিয়া ... Read More »
বিএনপির মানববন্ধন শুরু
বিএনপি চেয়ারপারসন কারাবন্দি বেগম খালেদা জিয়ার মামলার বিচারিক আদালত পরিত্যক্ত ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তরের প্রতিবাদে ও মুক্তির দাবিতে প্রেস ক্লাবে বিএনপির পূর্ব ঘোষিত মানববন্ধন কর্মসূচি শুরু হয়েছে। আজ সোমবার বেলা ১১টায় মানববন্ধন শুরু হওয়ার কথা থাকলেও নির্দিস্ট সময়ের আগেই বিএনপির হাজার হাজার নেতাকর্মীরা প্রেস ক্লাবে জড়ো হতে থাকেন। সকাল পৌনে ১০টার দিকে ব্যানার নিয়ে লাইনে দাঁড়িয়ে স্লোগান দিতে থাকেন নেতাকর্মীরা। পরে ... Read More »
এবার জনগণের ভাগ্যের পরিবর্তনের সংগ্রাম: রওশন
এবারের সংগ্রাম আমাদের ক্ষমতায় যাওয়ার সংগ্রাম। এবারের সংগ্রাম জনগণের ভাগ্যের পরিবর্তনের সংগ্রাম বলে স্লোগান দিয়েছেন সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। আজ শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে জাপা আয়োজিত এক যৌথ সভায় এই স্লোগান দেন রওশদ। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের অনুকরণ করে তিনি নতুন এই স্লোগান দেন। বঙ্গবন্ধু বলেছিলেন, এবারের সংগ্রাম মু্ক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এরশাদপত্নী বলেন, আগামী নির্বাচনে জিততে ... Read More »
আওয়ামী লীগ সরকার পাগল হয়ে গেছে: ফখরুল
জনবিচ্ছিন্ন আওয়ামী লীগ সরকার পাগল হয়ে গেছে। এখন মরিয়া হয়ে পালাবার পথ খুঁজছে। এ সরকার কোনো উপায় না দেখে বিরোধী মত স্তব্ধ করছে। মিথ্যা মামলা দিয়ে গোটা দেশে একটি নরকের মতো অবস্থা সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার নয়াপল্টনে মুক্তিযোদ্ধা দল আয়োজিত বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের করণীয় শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ ... Read More »
খালেদা জিয়ার বিরুদ্ধে গ্যাটকো মামলায় শুনানি ১৮ অক্টোবর
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা গ্যাটকো মামলার অভিযোগ গঠন বিষয়ে শুনানির তারিখ পিছিয়ে আগামী ১৮ অক্টোবর ধার্য করেছেন আদালত। আজ বৃহস্পতিবার পুরান ঢাকার বকশীবাজারস্থ আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক আবু সৈয়দ দিলজার হোসেনের আদালত এই আদেশ দেন বৃহস্পতিবার মামলার অভিযোগ গঠন বিষয়ে শুনানির দিন ধার্য ... Read More »
সরকার আইনকানুনের কোনো ধার ধারছে না : রিজভী
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিশেষ আদালত বকশিবাজার আলিয়া মাদরাসার স্থলে নাজিম উদ্দিন রোডের পুরোনো কারাগারে আদালত বসানোর কড়া সমালোচনা করেছে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সরকারপ্রধানের অদম্য প্রতিহিংসার দ্রুত চরিতার্থ করার জন্য আদালত স্থানান্তরের এই অসাংবিধানিক ন্যাক্কারজনক কাজটি করা হয়েছে। সরকার আইনকানুনের কোনো ধার ধারছে না। আদালতকে বন্দি করা হয়েছে কারাগারে। যেমন দেশের বিপুল জনসমর্থিত নেত্রীকে ... Read More »
খালেদার উপস্থিতিতে চলছে শুনানি
বিশেষ জজ আদালত-৫-এ বিচারাধীন কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার বিচার সম্পন্ন করতে পুরাতন ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারের চলছে মামলার শুনানি। আর এই শুনানিকে ঘিরে পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারের আশপাশে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সেই আদালতে হাজির করা হয়েছে। আজ বুধবার এই কারাগারেই ... Read More »
খালেদা জিয়াকে আদালতে হাজির করার নির্দেশ
নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগার থেকে আদালতে হাজির করতে নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক মাহমুদুল কবির এ আদেশ দেন। একই সঙ্গে আগামী ১১ অক্টোবর খালেদা জিয়ার উপস্থিতিতে চার্জ গঠনের শুনানির জন্য দিন ধার্য করেন। খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোমবার ... Read More »
Welcome To B News Just another WordPress site