উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্রমুক্তের আলোচনার প্রস্তাবকে দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম বুধবার সতর্কভাবে স্বাগত জানিয়েছে। তবে এক্ষেত্রে পিয়ংইয়ংয়ের আন্তরিকতা নিয়ে প্রশ্ন রয়েছে বলে সতর্ক করে দেয়া হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন পিয়ংইয়ং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের দূত চুং উই-ইয়ংকে বলেন, উত্তর কোরিয়ার প্রতি কোনো সামরিক হুমকি না থাকলে ও সরকারের নিরাপত্তা নিশ্চিত হলে পিয়ংইয়ংয়ের পারমাণবিক অস্ত্র রাখার কোনো ... Read More »
Category Archives: আন্তর্জাতিক
ফিলিপাইনে ভবনধস: নিহত ৫
ফিলিপাইনে চারতলা বিশিষ্ট একটি নির্মাণাধীন ভবন ধসের ঘটনায় পাঁচ ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে দেশটির মধ্যাঞ্চলীয় সেবু নগরীতে এ ঘটনা ঘটে। হতাহতরা সবাই শ্রমিক বলে জানা গেছে। ফিলিপাইনের একজন দুর্যোগ বিষয়ক কর্মকর্তা জানান, মঙ্গলবার ভবন ধসের ঘটনায় আরো ৫৫ জন আহত হয়েছেন। তিনি জানান, মঙ্গলবার রাত তিনটার দিকে সেবু নগরীর লুজেতে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে পাঁচ জনের অবস্থা গুরুতর। ... Read More »
নিরাপত্তা হুমকি: তুরস্কে মার্কিন দূতাবাস বন্ধ থাকবে
নিরাপত্তা হুমকির কারণে সোমবার তুরস্কের রাজধানী আঙ্কারায় মার্কিন দূতাবাস বন্ধ থাকবে। মার্কিন মিশনের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। সম্প্রতি, সিরিয়ান কুর্দি মিলিশিয়া ওয়াইপিজে-কে যুক্তরাষ্ট্রের অস্ত্র দেওয়া প্রশ্নে ন্যাটোর মিত্র দেশ যুক্তরাষ্ট্র ও তুরস্কের মধ্যে সম্পর্কে ফাটল ধরে। গত ২০ জানুয়ারি ওয়াইপিজে’র শক্তিশালী ঘাঁটি সিরিয়ার পশ্চিমাঞ্চলের আফরিনে অভিযান শুরু করে আঙ্কারা। এদিকে, ওয়াইপিজে’র সাথে কাজ করা বন্ধ করতে ওয়াশিংটনের প্রতি আহবান ... Read More »
চীনের শীর্ষ ধনী হলেন সোশ্যাল মিডিয়া ব্যবসায়ী মা হুয়াতেং
এবার চীনের শীর্ষ ধনী হলেন মা হুয়াতেং। তিনি টেনসেন্ট নামে একটি প্রতিষ্ঠানের চিফ এক্সিকিউটিভ অফিসার। প্রতিষ্ঠানটি সামাজিক যোগাযোগমাধ্যম, চ্যাট অ্যাপ ও ভিডিও গেমসের ব্যবসা করে। সম্প্রতি বিশ্বের বিলিয়নেয়ারদের তালিকা প্রকাশ করেছে চীনভিত্তিক ম্যাগাজিন হুরান রিপোর্ট। এতে চীনের শীর্ষ ধনী হয়েছেন মা হুয়াতেং। মা হুয়াতেং নামে এ ধনকুবেরের সম্পদের পরিমাণ ৪৭ বিলিয়ন ডলার। তার টেনসেন্ট নামে প্রতিষ্ঠানটি ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হয়। ... Read More »
আইএসের উপস্থিতির তকমা দিল যুক্তরাষ্ট্র
সরকার বাংলাদেশে মধ্যপ্রাচ্যভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড সিরিয়ার (আইএসআইএস, সংক্ষেপে আইএস) উপস্থিতি অস্বীকার করে এলেও শেষ পর্যন্ত কথিত আইএসআইএসের বাংলাদেশ শাখাকে সন্ত্রাসী তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এক বিজ্ঞপ্তিতে কথিত ‘আইএসআইএস-বাংলাদেশ’সহ আইএসআইএস অনুগত তিনটি শাখাকে ‘ফরেন টেররিস্ট অর্গানাইজেশন (এফটিও)’ ও ‘স্পেশালি ডেজিগনেটেড গে্লাবাল টেররিস্ট’ (এসডিজিটি) হিসেবে তালিকাভুক্ত করার কথা জানিয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্রের ... Read More »
উত্তর কোরিয়ার মতো সামরিক কুচকাওয়াজ চান ট্রাম্প!
উত্তর কোরিয়া বিভিন্ন উপলক্ষে বিশাল সামরিক বাহিনী নিয়ে কুচকাওয়াজ বা প্যারেড করে। এতে বিপুল সংখ্যক সেনাবাহিনীর সালাম গ্রহণ করেন কিম। প্রদর্শন করা হয় মারাত্মক সব ক্ষেপণাস্ত্র। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের তেমন কোনো প্যারেড হয় না। বিষয়টি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকেও হয়ত ঈর্ষান্বিত করে তুলেছে। আর তাই তিনিও চাইছেন তেমন বিশাল আকারের সেনাবাহিনীর কুচকাওয়াজ করা হোক যুক্তরাষ্ট্রে। এটি মার্কিন জাতির উদ্দীপনা বাড়াতে বিশাল ... Read More »
সিরিয়ায় সর্বাধুনিক যুদ্ধবিমান পাঠিয়ে শেষ পর্যন্ত লড়াইয়ের ঘোষণা রাশিয়ার
যুক্তরাষ্ট্রের পর এবার সিরিয়ায় সর্বাধুনিক দুটি যুদ্ধবিমান পাঠিয়েছে রাশিয়া। সন্ত্রাসীদের অবস্থানে হামলার কথা বলে দেশটিতে মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক স্টিলথ যুদ্ধবিমান এফ-২২ মোতায়েন করার পর রাশিয়া এ পদক্ষেপ নিল। সম্প্রতি কোনো কোনো গণমাধ্যম খবর দিয়েছে যে, রাশিয়ার দুটি এসইউ-৫৭ বিমানকে সিরিয়ার আকাশে দেখা গেছে এবং বিমান দুটি পরে লাতাকিয়া প্রদেশের হেমেইমিম বিমানঘাঁটিতে নামে। এসইউ-৫৭ হচ্ছে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান। খবরে বলা হয়েছে, ... Read More »
পুতিনের সঙ্গে সংলাপে বসছেন ম্যাক্রো ও মার্কেল
সিরিয়ায় অস্ত্রবিরতি প্রশ্নে ফরাসী প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো ও জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছেন। রবিবার এ সংলাপের কথা রয়েছে। এক বিবৃতিতে ফ্রান্সের প্রেসিডেন্ট কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট কার্যালয় জানায়, সিরিয়ায় শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে প্রয়োজনীয় রাজনৈতিক রোডম্যাপ ও প্রস্তাবের শর্ত বাস্তবায়নের বিষয়ে তিন নেতার আলোচনায় প্রাধান্য পাবে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ... Read More »
আগামী মে-তে জেরুজালেমে যুক্তরাষ্ট্র দূতাবাস খুলতে যাচ্ছে
মধ্যপ্রাচ্য ও ইউরোপের মিত্র দেশগুলোর আপত্তি সত্ত্বেও আগামী মে মাসে জেরুজালেমে দূতাবাস খুলতে যাচ্ছে যক্তরাষ্ট্র। ইসরাইল রাষ্ট্রের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকীর সঙ্গে মিল রেখে এক বছর আগেই ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত ঘোষণা বাস্তবায়ন হতে যাচ্ছে।-খবর গার্ডিয়ান অনলাইন। ১৯৪৮ সালের ১৪ মে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দেয়া হয়। কাজেই মে মাসের মাঝামাঝিতেই ফিতা কেটে দূতাবাস উদ্বোধন করা হতে পারে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেন, জেরুজালেমে ... Read More »
সৌদিতে কাবাসহ সব মসজিদে মাইকে আজান নিষিদ্ধের দাবি!
সৌদি আরবে অর্থনৈতিক সংস্কারের নামে সরকার বিভিন্ন বিতর্কিত উদারপন্থী পদক্ষেপ নিচ্ছে, যা নিয়ে সৌদিসহ সমগ্র মুসলিম বিশ্বের উদ্বেগ-উৎকণ্ঠা তৈরি হয়েছে। কিন্তু বরাবরই সৌদি কর্তৃপক্ষ এ নিয়ে নীরবতা পালন করছে। তবে এবার সৌদি আরবের একজন লেখক সব মাত্রা ছাড়িয়ে গেছেন। তিনি সৌদির সব মসজিদের মাইকে আজান প্রচার নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন। মসজিদের সংখ্যাও কমাতে বলেছেন মোহাম্মদ আল সুহাইমি নামে ওই লেখক। ... Read More »
Welcome To B News Just another WordPress site