Wednesday , 1 July 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » অর্থনীতি (page 9)

Category Archives: অর্থনীতি

বৈশ্বিক ক্রেতারা বাংলাদেশ থেকে বেশি দামে তৈরি পোশাক কিনবে

বাংলাদেশে তৈরি পোশাকের দাম বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক বৈশ্বিক ক্রেতাদের সংগঠন আমেরিকান অ্যাপারেল অ্যান্ড ফুটওয়্যার (এএএফএ)। পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়ানোর পর এ  প্রতিশ্রুতি দেন তারা। মজুরি বাড়ার ফলে ৫-৬ শতাংশ বাড়তি উৎপাদন ব্যয় ক্ষতিপূরণ হিসেবে দেয়া হবে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। বিশ্বখ্যাত পোশাক ব্র্যান্ড এইচ অ্যান্ড এম, জিএপিসহ বিশ্বের একহাজারেরও বেশি ফ্যাশন প্রতিষ্ঠান ... Read More »

দেশের রিজার্ভ এখন ২৬ দশমিক ৬৮ বিলিয়ন ডলার

বর্তমানে দেশে রিজার্ভ রয়েছে ২৬ দশমিক ৬৮ বিলিয়ন ডলার। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক এ তথ্য জানান। তিনি বলেন, বর্তমানে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৬ দশমিক ৬৮ বিলিয়ন। রিজার্ভে ডলার রেখে বসে থেকে তো লাভ নেই। রিজার্ভ থেকে অর্থ খরচ করা অব্যাহত থাকবে। মানুষের নিত্যপ্রয়োজনীয় জিনিস আমদানি করতে চাইলে রিজার্ভ থেকে অর্থ খরচের কোনো ... Read More »

আবারো বাড়লো এলপিজির দাম

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আরো বাড়ানো হয়েছে। ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ৮৯ টাকা বাড়িয়ে ১৩৬৩ টাকা নির্ধারণ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। যা এতদিন ১২৮৪ টাকায় বিক্রি হচ্ছিল। সোমবার (২ অক্টোবর) দুপুরে এক সংবাদ সম্মেলনে এই দাম ঘোষণা করে বিইআরসি। ঘোষিত এই দাম আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে। প্রসঙ্গত, এর ... Read More »

ফের বাড়লো ডলারের দাম

ফের ডলারের দর বাড়িয়েছে দেশের ব্যাংকগুলো। এবার সব ক্ষেত্রেই ৫০ পয়সা করে বাড়ানো হয়েছে ডলারের দর। সোমবার থেকে নতুন এই বিনিময় হার কার্যকর হচ্ছে। বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেদা) ও অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ভার্চুয়াল সভায় ডলারের হার বাড়ানোর ঘোষণা দিয়েছে। সোমবার (২৫ সেপ্টেম্বর) থেকে তারা ১১০ টাকায় ডলার কিনে ১১০ টাকা ৫০ পয়সায় বিক্রি করতে রাজি হয়েছেন। ... Read More »

২২ দিনে এলো ১০৫ কোটি ডলার রে‌মিট্যান্স

চলতি অর্থবছরের সেপ্টেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৪৯ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। এতে দৈনিক গড় রেমিট্যান্সের পরিমাণ ৪ কোটি ৭৯ লাখ ৫২ হাজার ডলার। রোববার কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য তথ্য জানা যায়। তথ্য পর্যালোচনায় দেখা গেছে, চলতি মাসের ২২ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৯ কোটি ১১ লাখ ৩০ হাজার ডলার; বিশেষায়িত একটি ব্যাংকের ... Read More »

নির্ধারণ করা হল ডিম, আলু, তেল ও পেঁয়াজের দাম

সরকারের পক্ষ থেকে ডিম, তেল, আলু ও পেঁয়াজের দাম নির্ধারণ করে দেয়া হয়েছে। একইসাথে তা মনিটরিং করতে আজ বিকেল থেকে অভিযানে নামবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নিত্য প্রয়োজনীয় কৃষিপণ্যের উৎপাদন, চাহিদা ও মূল্য পরিস্থিতি পর্যালোচনাসভা শেষে এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ‘প্রতি পিস ডিমের দাম ১২ টাকা ... Read More »

সোনার দাম আকাশচুম্বী

চলতি বছরের শুরু থেকে কয়েক দফা দামের উত্থান-পতনের পর শেষমেশ আবারও দেশের বাজারে সোনার ভরি লাখ টাকা ছাড়াল। আর এক সপ্তাহের ব্যবধানে দুই দফা সোনার দাম বাড়িয়েছে জুয়েলার্স সমিতি। আন্তর্জাতিক বাজারে কমলেও দেশে বাড়ানো হয়েছে সোনার দাম। মাত্র তিন বছরের ব্যবধানে প্রতি ভরিতে সোনার দাম বেড়েছে ৩০ হাজার টাকার চেয়েও বেশি। বিশেষজ্ঞরা বলছেন দেশে নির্ধারিত দর সোনার বৈশ্বিক দরের সঙ্গে ... Read More »

আজ এলপিজির নতুন দাম ঘোষণা

নতুন মাসের শুরুতে ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। মঙ্গলবার বিকেলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে চলতি মাসের জন্য ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আদেশ আগামীকাল বুধবার দুপুর ২টায় ঘোষণা করা হবে। ... Read More »

এক সপ্তাহে রেমিট্যান্স এলো ৫ হাজার কোটি টাকা

চলতি জুলাই মাসের প্রথম সপ্তাহে ৫ হাজার ৫১ কোটি ৭৬ লাখ টাকা (৪৬ কোটি ৫৬ লাখ মার্কিন ডলার) রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। চলমান ধারা অব্যাহত থাকলে মাস শেষে প্রবাসী আয় ২০০ কোটি ডলার ছাড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রোববার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। চলতি মাসের ১ থেকে ৭ জুলাই পর্যন্ত রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৫ ... Read More »

পদ্মা সেতুর ব্যয় বাড়ছে ১১১৮ কোটি টাকা

পদ্মা বহুমুখী সেতুর ব্যয় এক হাজার ১১৭ কোটি ৯৭ লাখ ৯০ হাজার ৫৮০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। উদ্বোধন ও যানচলাচল শুরুর এক বছর পর ব্যয় বাড়ানোর সিদ্ধান্ত হয়। এই ব্যয় বাড়ানোর অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বৃহস্পতিবার (২২ জুন) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে কমিটির সভা হয়। সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব (সমন্বয় ও সংস্কার) মো. ... Read More »

Scroll To Top