রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়ার এক নাগরিককে সাত কেজি সোনাসহ আটক করেছে ঢাকা কাস্টম হাউস। আটককৃত সোনার মূল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা। এ বিষয়ে ঢাকা কাস্টম হাউজের উপ কমিশনার অথেলো চৌধুরী গণমাধ্যমকে বলেন, সোনার চালান আসার খবর তারা আগেই পেয়েছিলেন। চ্যান গি কিয়ং (৪৭) নামে সে ব্যক্তি গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাকে তল্লাশি করা হয়। কাস্টমস সূত্রে জানা ... Read More »
Category Archives: অপরাধ
পাঁচ গ্রামের বেশি ইয়াবা থাকলে মৃত্যুদণ্ড
পাঁচ গ্রামের বেশি ইয়াবা উৎপাদন, পরিবহন, বিপণনের পাশাপাশি সেবন করলে সর্বোচ্চ মৃত্যুদণ্ডের বিধান রেখে নতুন আইন করার প্রস্তাবে নীতিগত সম্মতি দিয়েছে সরকার। সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে নতুন ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮’ এর খসড়া নীতিগতভাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ ... Read More »
বিক্রির ৩ দিন পর মায়ের বুকে ঠাঁই হল নবজাতকের
তারাগঞ্জে প্রসব বেদনায় কাতর স্ত্রীকে না জানিয়ে সদ্য ভূমিষ্ঠ পুত্র সন্তানকে বিক্রির ৩ দিন পর মায়ের বুকে ঠাঁই হয়েছে শিশুটির। খোঁজ নিয়ে জানা যায়, ২২ সেপ্টেম্বর সন্ধ্যায় বাড়িতেই উপজেলার আলমপুর ইউনিয়নের ভীমপুর শাইলবাড়ী গ্রামের কৃষক এজান উদ্দিনের দ্বিতীয় স্ত্রী নাসরিন একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়ে অচেতন হয়ে পড়েন। অভাবের তাড়নায় নাসরিনের স্বামী কৃষক এজান সদ্য ভূমিষ্ঠ পুত্র সন্তানকে পার্শ্ববর্তী ... Read More »
শিশু আকিফা মৃত্যুর ঘটনায় বাসচালক দুই দিনের রিমান্ডে
কুষ্টিয়ায় বাসের ধাক্কায় শিশু আকিফা মৃত্যুর ঘটনায় গঞ্জেরাজ পরিবহনের চালক মহিদ মিয়ার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার দুপুর পৌনে ১২টায় কুষ্টিয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম এম এম মোর্শেদ এ রিমান্ড মঞ্জুর করেন। কুষ্টিয়া আদালতের সদর জিআরও শাখা সূত্রে জানা যায়, গত রবিবার মামলার তদন্ত কর্মকর্তা ও কুষ্টিয়া মডেল থানার উপপরিদর্শক সুমন কাদেরী ওই পরিবহনের বাসচালক মহিদ মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আজ ... Read More »
বগুড়ায় বন্দুকযুদ্ধে সন্ত্রাসী ‘আপন’ নিহত
পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে বগুড়া শহরতলীর মাটিডালী, মানিকচক ও বাংলাবাজার এলাকার ত্রাস আপন ওরফে সিজার (৩২)। এঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়ে পুলিশ লাইন্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে শহরতলীর মাটিডালী ব্রিজ এলাকায় এঘটনা ঘটে। সিজার কর্ণপুর এলাকার নূর হোসেন খন্দকারের ছেলে। বগুড়ার অতিরিক্তি পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী জানান, রাত আড়াইটার দিকে ... Read More »
১৪ কেজি স্বর্ণসহ আটক ৬ চোরাকারবারি
১৪ কেজি স্বর্ণসহ ছয় চোরাকারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৩। উদ্ধারকৃত ১২০টি স্বর্ণের বারের ওজন প্রায় ১৪ কেজি। দাম প্রায় ছয় কোটি টাকা। সোমবার সকালে র্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো মোবাইল ফোনের খুদেবার্তায় এ তথ্য জানানো হয়। আটক হওয়া ছয় ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানায়নি র্যাব। র্যাবের খুদেবার্তায় বলা হয়, নরসিংদীর পাঁচদোনা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী একটি বাস থেকে স্বর্ণের ... Read More »
মাদকের টাকার জন্য শিশুসন্তান বিক্রি
নিজের স্ত্রী ও শিশুসন্তানের ভরণপোষণের কোনো দায়িত্বই পালন করতেন না কক্সবাজারের চকরিয়া পৌরসভার বাটাখালী ফুলতলা গ্রামের মাদকাসক্ত রেজাউল করিম। উল্টো মাদকের টাকা জোগাড় করতে প্রায়ই নির্যাতন করতেন স্ত্রী রাবেয়া বেগমকে। অথচ নিজের ও সন্তানের আহার জোটাতে অন্যের বাড়িতে কাজ করেন রাবেয়া। আর মাদকের টাকা জোগাড় করতে রেজাউল শেষ পর্যন্ত নিজের দেড় বছরের কন্যাসন্তান জান্নাতুল মেহেরাজকেই বিক্রি করে দেন স্ত্রীর অগোচরে। ... Read More »
শিশু ধর্ষণ ও হত্যায় চারজনের মৃত্যুদণ্ড
সিলেটের কানাইঘাটে ১২ বছরের শিশু সুলতানা বেগমকে ধর্ষণ, হত্যা ও লাশ গুমের দায়ে চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ রবিবার সিলেটে সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক এ এম জুলফিকার হায়াত এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন কানাইঘাট উপজেলার এরালিগুল গ্রামের আবুল উদ্দিন, বাবুল উদ্দিন, রাসেল আহমেদ ও সাদিক উদ্দিন। জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মো. ... Read More »
শাহজালাল বিমানবন্দরে স্বর্ণ ও নকল ওষুধসহ ২ যাত্রী আটক
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক কেজি স্বর্ণসহ এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের একটি দল। একই দিন চট্টগ্রাম থেকে আসা আরেক যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ নকল ওষুধও জব্দ করা হয়েছে। শনিবার সকালে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, শুক্রবার রাত সাড়ে ১০টায় থাইল্যান্ড থেকে ঢাকায় আসা মনকিন আহমেদ ... Read More »
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার সরাতৈল নামক স্থানে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন।বুধবার ভোর ৫ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। অন্যদিকে, বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন জানান, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। দুর্ঘটনায় ... Read More »
Welcome To B News Just another WordPress site