Monday , 1 June 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » জাতীয় » মব প্রতিরোধে কাজ করছে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

মব প্রতিরোধে কাজ করছে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

দেশে মব হচ্ছে স্বীকার করে, তা প্রতিরোধে সরকার কাজ করছে বলে জানিয়েছেন অন্তব্ররতী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লে. জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার (৬ মার্চ) রাজধানীর পল্টনে ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া অভিযান চালানোর অধিকার কারও নেই। মব হচ্ছে এটা অস্বীকার করবো না। জনগণকে সচেতন হতে হবে। জনগণ উচ্ছৃঙ্খল হলে তো চলবে না।

দেশের পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর জানিয়ে জাহাঙ্গীর আলম বলেন, ‘মব প্রতিরোধে কাজ করছে সরকার। মহাসড়কে যেসব জায়গায় ডাকাতি হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী সেসব জায়গায় নিরাপত্তা জোরদার করছে ।

তিনি আরও বলেন, ‘রমজান ও ঈদ ঘিরে ডাকাতি আর ছিনতাই রোধে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top