ফেব্রুয়ারিতে দেশের ইতিহাসে রেকর্ড রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। এ বছর তারা ২৫২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। প্রতি ডলার ১২৩ টাকা ধরে দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩১ হাজার ৯৪ কোটি টাকা। এই হিসেবে ফেব্রুয়ারির ২৮ দিনে গড়ে প্রতিদিন ৯ কোটি ডলার বা ১ হাজার ১১০ কোটি টাকা রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। রোববার (২ মার্চ) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের ফেব্রুয়ারিতে দেশে ২০২ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল। এই হিসেবে গত বছরের তুলনায় এ বছর ফেব্রুয়ারিতে ২৫ শতাংশ রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। দেশের ইতিহাসে এর আগে ফেব্রুয়ারিতে এত বেশি পরিমাণ রেমিট্যান্স আসেনি।
Welcome To B News Just another WordPress site
