Thursday , 16 April 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » স্বাস্থ্য » দুজনের মৃত্যু ডেঙ্গুতে , হাসপাতালে ৮৬৬

দুজনের মৃত্যু ডেঙ্গুতে , হাসপাতালে ৮৬৬

এডিস মশাজনিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো দুজনের মৃত্যু হয়েছে। এনিয়ে চলতি বছরে ১৩৩ জনের মৃত্যুর খবর জানাল স্বাস্থ্য অধিদপ্তর। নতুন মৃত দুজন ঢাকার বাসিন্দা।

সোমবার (২৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

রবিবার (২২ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার তথ্য এটি।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন আরো ৮৬৬ জন। এনিয়ে চলতি বছরে মোট আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৯০০ জন।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top