Wednesday , 6 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » জাতীয় » ২১ জানুয়ারি হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ

২১ জানুয়ারি হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ

আগামী ২১ জানুয়ারি হালনাগাদ ভোটার তালিকার খসড়া তালিকা প্রকাশ করা হবে। দ্বাদশ সংসদ নির্বাচনের কারণে তালিকা প্রকাশের সময় পেছানো হয়েছে।

নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন সহায়তা শাখার সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী এ-সংক্রান্ত নির্দেশনা ইতিমধ্যে মাঠ কর্মকর্তাদের পাঠিয়েছেন।

সেখানে উল্লেখ করা হয়েছে, ভোটার তালিকা হালনাগাদ-২০২২ এ বাড়ি বাড়ি গিয়ে ভোটার নিবন্ধনের জন্য যাদের তথ্য সংগ্রহ করা হয়েছে এবং পরবর্তীতে অফিসে এসে যারা ভোটার তালিকাভুক্তির জন্য নিবন্ধন করেছেন, এর মধ্যে ২০০৬ সালের ১ জানুয়ারি বা তার আগে যাদের জন্ম তাদের চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্তির জন্য ২১ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশের বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে।

তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রণীত চূড়ান্ত ভোটার তালিকায় যাদের অন্তর্ভুক্ত করা হয়েছে, তাদের নাম খসড়া ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবে না।ইসির নির্দেশনা অনুযায়ী, খসড়া তালিকা প্রণয়ন করে তা নিবন্ধন কর্মকর্তার কাছে পাঠাতে হবে ১৫ জানুয়ারি। হালনাগাদ করা খসড়া তালিকা প্রকাশ করা হবে ২১ জানুয়ারি, দাবি-আপত্তি জানানোর শেষ সময় ৫ ফেব্রুয়ারি, দাবি-আপত্তি নিষ্পত্তির শেষ সময় ১১ ফেব্রুয়ারি, দাবি-আপত্তি নিষ্পত্তির সিদ্ধান্ত তালিকায় সন্নিবেশ করার শেষ সময় ১৮ ফেব্রুয়ারি। আর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ২ মার্চ।

প্রতি বছর ২ জানুয়ারি খসড়া প্রকাশ করা হলেও সংসদ নির্বাচনের কারণে ২০১৯ সালে কিছুটা পিছিয়ে ১৫ জানুয়ারি প্রকাশ করা হয়েছিল। এবারও একই কারণে আবার পেছানো হলো। আইনে প্রতি বছর ২ জানুয়ারি থেকে ২ মার্চের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করার বিধান আছে।

বর্তমানে দেশে ভোটার সংখ্যা ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন।

তার মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন এবং নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন। আর হিজড়া ভোটার রয়েছেন ৮৫২ জন।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top