Thursday , 7 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » আন্তর্জাতিক » বিচ্ছেদের পর সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ট্রুডো

বিচ্ছেদের পর সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ট্রুডো

কানাডিয়ান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্ত্রী সোফির সাথে বিচ্ছেদের পর সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছেন তিনি। বিচ্ছেদের পর পরই পরিবার নিয়ে ছুটিতে গিয়েছিলেন ট্রুডো। ছুটি শেষ করে কাজে ফিরেছেন তিনি। আগস্টের ২ তারিখ তাদের বিচ্ছেদ হয়। বিবাহ বিচ্ছেদ নিয়ে জনসম্মুখে কানাডিয়ান এই প্রধানমন্ত্রী কোনো কথা বলেননি। সূত্র: এনডিটিভি

ট্রুডো বলেন, ১০ দিনের ছুটিতে আমি খুবই আনন্দ করেছি। পরিবারকে সময় দিয়েছি। সন্তানদের প্রতি মনোযোগ বাড়িয়েছি। তবে তাকে বিবাহ বিচ্ছেদের সম্পর্কে জিজ্ঞাসা করা হলে বিষয়টি এড়িয়ে যান। যারা তাদের এসব কাজকে সমর্থন জানিয়েছেন তাদেরকে তিনি ধন্যবাদ জানিয়েছেন। একই সঙ্গে তিনি জানিয়েছে, বিবাহ বিচ্ছেদ নিয়ে তিনি কোনো কথা বলতে চান না। এটি তিনি আড়ালে রাখতে চান।

৫১ বছর বয়সী ট্রুডো ২০০৫ সালে সোফি গ্রেগরি ট্রুডোর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বর্তমানে সোফির বয়স ৪৮ বছর। তাদের তিনটি সন্তান রয়েছে। তারা হচ্ছেন-জ্যাভিয়ার (১৫), এলা গ্রেইস (১৪) এবং হার্ডিন (৯)। তাদের ভবিষ্যৎ নিয়েই চিন্তাই পড়েছেন তিনি।

ট্রুডোর ভাগ্যটা তার বাবার মতোই। বাবাও কানাডার প্রধানমন্ত্রী ছিলেন এবং প্রধানমন্ত্রী থাকাকালেই ১৯৭৭ সালে স্ত্রী মারগারেটের সঙ্গে তার বিচ্ছেদ হয়। ২০১৫ সালে প্রধানমন্ত্রী হওয়ার পর অনেকগুলো সংকটের ভেতর দিয়েই গেছেন ট্রুডো। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি বারবার পারিবারিক জীবনের ওপর জোর দিয়ে কথা বলতেন।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top