Wednesday , 6 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » জাতীয় » দেশে সরকারকে উৎখাত করার শক্তি নেই: প্রধানমন্ত্রী

দেশে সরকারকে উৎখাত করার শক্তি নেই: প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ সরকারের শিকড় অনেক গভীরে, উৎখাত করার মতো শক্তি দেশে নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। বুধবার বিকালে জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সম্পূরক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, যারা মজুতদারি, কালোবাজারি এবং এলসি খোলা নিয়ে দুই নম্বরি করে তাদের বিরুদ্ধে আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি এবং সামনেও নেবো। প্রয়োজনে আমরা আরও কঠোর ব্যবস্থা নেবো। মানুষের কষ্ট যেন না হয় সেদিকে আমরা বিশেষভাবে দৃষ্টি দেবো।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top