Thursday , 7 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » রাজনীতি » অংশগ্রহণমূলক ও সুন্দর নির্বাচনের জন্য সর্বশক্তি দিয়ে চেষ্টা করব : সিইসি

অংশগ্রহণমূলক ও সুন্দর নির্বাচনের জন্য সর্বশক্তি দিয়ে চেষ্টা করব : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, অংশগ্রহণমূলক ও সুন্দর নির্বাচনের জন্য আমরা সর্বশক্তি দিয়ে চেষ্টা করব। সাংবিধানিকভাবে আইন ও বিধান অনুযায়ী দায়িত্ব পালনের শপথ নিয়েছি। সুষ্ঠু নির্বাচন করার প্রয়াসের কোনো ত্রুটি থাকবে না।

বুধবার (৬ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির সঙ্গে জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে সংলাপের পর এ কথা বলেন তিনি।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের কর্মপদ্ধতি ঠিক করতে নির্বাচন কমিশনের তৃতীয় দফার সংলাপে ২৩ সম্পাদকসহ ৩৪ জন সাংবাদিককে আমন্ত্রণ জানানো হয়। ১১ জন ডাকে সাড়া দেননি।

সিইসি বলেন, নির্বাচনকালীন সরকার রাজনৈতিকভাবে ফয়সালা হবে। তবে আইন ও সংবিধানের অধীনে থেকেই কাজ করবে নির্বাচন কমিশন।

তিনি বলেন, আমরা সংলাপ করছি, সংলাপের ফলাফল লিপিবদ্ধ করে, পর্যালোচনা করা হবে।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top