Thursday , 25 June 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » শিক্ষাঙ্গন » রোজায় ২৬ এপ্রিল পর্যন্ত ক্লাস চলবে স্কুল–কলেজে

রোজায় ২৬ এপ্রিল পর্যন্ত ক্লাস চলবে স্কুল–কলেজে

রোজায় বেশিরভাগ সময়ই স্কুল-কলেজ খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সিদ্ধান্ত অনুযায়ী, দেশের সব স্কুল-কলেজে ক্লাস চলবে ২৬ এপ্রিল পর্যন্ত।

সোমবার (২৮ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এক আদেশে সরকারের এ সিদ্ধান্ত জানিয়েছে।

আদেশে বলা হয়েছে, করোনার কারণে দীর্ঘদিন শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ থাকায় শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়। এই পরিপ্রেক্ষিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ২৬ এপ্রিল পর্যন্ত শ্রেণিকক্ষে পাঠদান অব্যাহত রাখার অনুরোধ করা হচ্ছে।

একইসঙ্গে আদেশে বিশ্ববিদ্যালয়গুলোকে একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের সিদ্ধান্ত মোতাবেক এ সংক্রান্ত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এর আগে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে জারি করা এক আদেশে ২০ রমজান পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত জানানো হয়। এক্ষেত্রে প্রাথমিকে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ক্লাসের সময়সীমা নির্ধারণ করে অধিদপ্তর।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top