বাগমারা প্রতিনিধি
জাতির একজন শ্রেষ্ঠ সন্তানের বিদায়: রাজশাহীর -বাগমারা উপজেলার বড়বিহানালী ইউনিয়নের কহিতপাড়া গ্রামের মৃত হারেজ আলী প্রামানিক এর পুত্র বীর মুক্তিযোদ্ধা বাহার আলী ইন্তেকাল করেছেন।
বুধবার (৫ জানুয়ারী ২০২২) দুপুর ২ টায় নিজ বাস ভবনে স্ট্রোক করে তিনি মৃত্যু বরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স ছিল ৬৮ বছর , তিনি স্ত্রী দুই পুত্র এক কণ্যা সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী আত্বীয়স্বজন রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা যায় : বৃহস্পতিবার (৬ জানুয়ারী ) সকাল ১২ ঘটিকায় – নিজ এলাকা (কহিতপাড়া গ্রামে) বাগমারা উপজেলা নির্বাহী অফিসার ফারুক সুফিয়ান ও বাগমারা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহমেদ ও পুলিশের একটি দলের উপস্তিতিতে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার শ্রদ্ধা নিবেদনের পর যথাযথ মর্যাদায়, বীর মুক্তিযোদ্ধা মহুরম বাহার আলী কে সমাহিত করা হয়।
প্রবীণ এই বীর মুক্তিযোদ্ধা মহুরম বাহার আলী এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, মুক্তিযোদ্ধা কমান্ড, এলাকাবাসী ও বিভিন্ন রাজনৈতিক নেতূবূন্দগন সহ এলাকার সর্ব মহলে শোকের ছায়া নেমে এসেছে।
এক শোকবার্তায় বলেন,‘একাত্তরে দেশ স্বাধীনের জন্য মুক্তিযুদ্ধে পাক বাহিনীর বিরুদ্ধে সম্মুখযুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন। দেশ স্বাধীনের পরও বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে সর্বদা রাজপথে অগ্রণী ভূমিকা রেখেছেন।
তার মৃত্যুতে পরিবারের যে ক্ষতি হয়েছে তা কখনো পূরণ হবার নয়, শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও শান্তনা জানিয়েছেন সকলে।
Welcome To B News Just another WordPress site
