Saturday , 9 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » মফঃস্বল » ঝিকরা ইউপি নির্বাচনে ৫নং ওয়ার্ড মেম্বার নির্বাচিত হলেন মোঃ শাহাদৎ হোসেন

ঝিকরা ইউপি নির্বাচনে ৫নং ওয়ার্ড মেম্বার নির্বাচিত হলেন মোঃ শাহাদৎ হোসেন

বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারা উপজেলার ১২নং ঝিকরা ইউপি নির্বাচনে ৫নং ওয়ার্ড মেম্বার নির্বাচিত হলেন ৫নং ওয়ার্ড আ,লীগের সাবেক সভাপতি ও বর্তমান সহ- সভাপতি মোঃ শাহাদৎ হোসেন। আসন্ন পঞ্চম ধাপে ( ৫ জানুয়ারী ২০২২) বুধবার ইউপি নির্বাচনে তিনি জয়ী হয়েছেন। ১২ নং ঝিকরা ইউপি নির্বাচনে ৫নং ওয়ার্ডে তিনজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ শাহাদাৎ হোসেন আপেল প্রতীক ও মোঃ সাইদুর রহমান ফুটবল প্রতীক এবং মোঃ আরিফ হোসেন মোরগ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ঝিকরা ইউনিয়নে ৯টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হয়। গুনিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট সংখ্যা ১৬২৮টি ভোট। আপেল প্রতীকে মোঃ শাহাদৎ হোসেন পেয়েছেন ৪৬৯ টি ভোট ও ফুটবল প্রতীকে মোঃ সাইদুর রহমান পেয়েছেন ৪৪৮টি ভোট এবং মোরগ প্রতীকে মোঃ আরিফ হোসেন পেয়েছেন ৩০৭ ভোট। নবনির্বাচিত ইউপি সদস্য মোঃ শাহাদৎ হোসেন ২১ ভোট পেয়ে নির্বাচিত হন।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top