Friday , 26 June 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » মফঃস্বল » ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জেসমিন আরা উজ্জল মোটর সাইকেল শোভাযাত্রা ও গণসংযোগ করেন।

ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জেসমিন আরা উজ্জল মোটর সাইকেল শোভাযাত্রা ও গণসংযোগ করেন।

বাগমারা প্রতিনিধি
আসন্ন আগামী ডিসেম্বর মাসের মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকরা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা দলীয় মনোনয়ন পেতে দৌড় ঝাঁপের পাশাপাশি প্রচার প্রচারনা উঠান বৈঠক ও গনসংযোগ করেছেন।

এর অংশ হিসেবে মঙ্গলবার বিকাল ৩ টায় নিজের অবস্থান জানান দিতে মোটরসাইকেল শোডাউন ও রনশিবাড়ি বাজার, ঝিকরা বাজার, বারুইপাড়া বাজার, চকসেউজবাড়ি বাজার, মদাখালী বাজার, ঝাড়গ্রামে গণসংযোগ করেছেন ১২ নং ঝিকরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ইউনিয়ন আওয়ামীলীগের সহ- সভাপতি জেসমিন আরা উজ্জল ।

তৃণমূলের জনপ্রিয় সহ-সভাপতি নেত্রী জেসমিন আরা নেতৃত্বতে ইউনিয়নের কালিগঞ্জ বাজার মোড় হতে ৭০ টি মোটরসাইকেল নিয়ে শোডাউনটি বের হয়। মোটরসাইকেল শোডাউনটি ইউনিয়নের বিভিন্ন গ্রাম পাড়ার রাস্তা প্রদক্ষিণ করেন।

শোডাউনের ফাঁকে ফাঁকে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে এলাকায় ও হাট-বাজারগুলোতে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগের মধ্য দিয়ে দোয়া ও সমর্থন চেয়েছেন ত্যাগী দুসঃময়ের মাঠে থাকা নেতা ও আওয়ামীলীগ পরিবারের সন্তান ও বীর মুক্তিযোদ্ধার পরিবারের পুত্র বধু জেসমিন আরা উজ্জল।

এসময় তিনি সকল সাধারণ জনগনের মৌলিক অধিকার নিশ্চিত, গ্রামীন অবকাঠামো উন্নয়ন, বৈষম্যহীন উন্নয়নে অগ্রাধিকারসহ সুন্দর, স্বচ্ছ,দূর্নীতি মাদক মুক্ত বঞ্চনাহীন, সমাজ গঠনের মধ্য দিয়ে ঝিকরা ইউনিয়নকে একটি আধুনিক মডেল ইউনিয়নে রূপান্তর করার প্রতিশ্রুতি দেন।

মটর সাইকেল শোভাযাত্রা ও জনসংযোগ শেষে সংক্ষিপ্ত এক বক্তব্যে জেসমিন আরা উজ্জল বলেন,আমি দীর্ঘদিন হলো আওয়ামী লীগের দুঃসময় রাজপথে ছিলাম তা বিবেচনা করে বঙ্গবন্ধু কন্যা, আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে নৌকা প্রতীক দিয়ে নির্বাচন করার সুযোগ দেয় , তাহলে সকল শ্রেণী পেশার মানুষের ভালোবাসায় বিপুল ভোটে আমি ঝিকরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবো ইনশাল্লাহ।

এসময় তাঁর সাথে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, ০৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের -সাধারণ সম্পাদক আকতার হোসেন বুলবুল, আওয়ামীলীগ নেতা মাজদুর রশিদ স্বপন, ইকবাল, আবু বক্কর সির্দ্দিক পিন্টু, হাফিজুল ইসলাম, আঃ মান্নান, আঃ সাত্তার, আফজাল হোসেন, হেলাল, ইমরান, আয়নুল হক, সাজ্জাদ আলী প্রমুখ।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top