Friday , 26 June 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » মফঃস্বল » ইউপি চেয়ারম্যান প্রার্থী আ.লীগের সহ- -সভাপতি জেসমিন আরা উজ্জল এর মোটরসাইকেল শোভাযাত্রা

ইউপি চেয়ারম্যান প্রার্থী আ.লীগের সহ- -সভাপতি জেসমিন আরা উজ্জল এর মোটরসাইকেল শোভাযাত্রা

বাগমারা প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১২নং ঝিকরা ইউনিয়ন আওয়ামীলীগের সহ- -সভাপতি মোছাঃ জেসমিন আরা উজ্জল চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছেন।

মঙ্গলবার ( ২১ সেপ্টেম্বর ২০২১) উপজেলার ঝিকরা ইউনিয়নের ০৯ টি ওয়ার্ডে জেসমিন আরা উজ্জল এর জন্য সকলের দোয়া প্রত্যাশায় এলাকাবাসী মোটরসাইকেল শোভাযাত্রার আয়োজন করে।

জানা যায়, মঙ্গলবার বিকাল ০৩ টার দিকে কালিগঞ্জ বাজার থেকে শোভাযাত্রাটি বের হয়ে ঝিকরা বাজার, বারুইপাড়া বাজার, রনশিবাড়ি বাজার , চকসেউজবাড়ি বাজার, কুদাপাড়া বাজার, রায়নগর বাজার এবং মদাখালী বাজার, ঝাড়গ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ বাজার সহ ইউনিয়নের সকল এলাকার জনগণের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন চেয়ারম্যান পদপ্রার্থী জেসমিন আরা উজ্জল ।

এ সময় সাধারণ মানুষের সাথে সাক্ষাৎকালে তিনি এলাকাবাসীর সকল সমস্যা সমাধানে তাদের পাশে থাকার কথা ব্যক্ত করেন।

এছাড়া তিনি ইউনিয়নের সার্বিক উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দেন। পরে ইউনিয়ন আ,লীগের সহ- -সভাপতি জেসমিন আরা উজ্জল চেয়ারম্যান পদে সকলের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top