Saturday , 9 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » সারাদেশ » বৃষ্টিতে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে ৪ তরুণের মৃত্যু

বৃষ্টিতে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে ৪ তরুণের মৃত্যু

দিনাজপুরে বৃষ্টিতে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে ১৩ থেকে ১৬ বছর বয়সী চার তরুণ নিহত হয়েছে। সোমবার (২৩ আগস্ট) বিকাল সাড়ে ৩টার দিকে দিনাজপুর উপশহর ৮ নম্বর ব্লক মাঠে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- ৮নং রেলঘুণ্টি এলাকার আইনুল ইসলামের ছেলে সাজ্জাদ (১৩), বাবলু মিয়ার ছেলে আতিক (১৬), সাজু মন্ডলের ছেলে মিম (১০) ও কালিপুর এলাকার আপন (১৬)।

স্থানীয়রা জানান, বিকালে বৃষ্টি হচ্ছিল। এ সময় ওই মাঠে ফুটবল খেলতে যায় কয়েকজন তরুণ। বজ্রপাত হলে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। এছাড়া আহত হয় একজন। তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মাসুদ আলম সাংবাদিকদের হতাহতের খবর নিশ্চিত করেন।

গত কয়েক বছর ধরে দেশে আশঙ্কাজনক হারে বেড়েছে বজ্রপাতে মৃত্যু। সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বরযাত্রীবাহী একটি নৌকায় বজ্রপাতে ১৬ জনের মৃত্যু হয়।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top