Wednesday , 6 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » জাতীয় » পল্লবী থানায় বিস্ফোরণের ঘটনায় জঙ্গি সংশ্লিষ্টতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

পল্লবী থানায় বিস্ফোরণের ঘটনায় জঙ্গি সংশ্লিষ্টতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

পল্লবী থানার ভেতরে বোমা বিস্ফোরণের ঘটনার সঙ্গে জঙ্গি সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার (২৯ জুলাই) গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি মনে করি না যে, এই ঘটনার সঙ্গে জঙ্গি সংশ্লিষ্টতা আছে। যাদের আটক করা হয়েছে তারা ডাকাত দলের সদস্য। তাদের কাছে থাকা কিছু একটার বিস্ফোরণ হয়েছে। তারপরও তদন্ত হবে। এরপর বিস্তারিত বলা যাবে।

এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) ওয়ালিদ হোসেন জানিয়েছেন, তারা পল্লবীর স্থানীয় একজন রাজনৈতিক নেতাকে হত্যা করবে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তের পর বিষয়গুলো পরিষ্কার হবে।

এর আগে বুধবার সকালে রাজধানীর পল্লবী থানার ভেতরে বোমা বিস্ফোরণে চার পুলিশসহ ৫ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নেয়া হয়েছে।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top