পাকিস্তানে এক হামলায় ৫ পুলিশ সদস্যকে হত্যা করেছে জঙ্গিরা। দেশটির বেলুচিস্তান প্রদেশের তুরবাত এলাকায় ওই হামলার ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরো তিন পুলিশ সদস্য। এ খবর দিয়েছে এক্সপ্রেস ট্রিবিউন।
বৃহ¯পতিবার পুলিশের ওপর অতর্কিতে হামলা চালায় জঙ্গিরা। পুলিশও এর পাল্টা জবাব দেয়। এতে তিন জঙ্গি নিহত হয়েছে বলে জানানো হয়েছে। উভয় দলের মধ্যে কয়েক ঘন্টা ব্যাপি গোলাগুলি হয়। এ নিয়ে একটি তদন্ত কার্যক্রম চালু করা হয়েছে। এর একদিন পূর্বেই পাকিস্তানের কুলাচি তেহসিল জেলায় বোমা হামলা চালায় জঙ্গিরা। এতে এক পুলিশ কর্মকর্তা নিহত ও ২ পুলিশ সদস্য আহত হন। ওই হামলাও পুলিশের গাড়ি লক্ষ্য করে চালানো হয়েছিল। ওই পুলিশ সদস্যরা পোলিও টিকাদানকারীদের নিরাপত্তা দিচ্ছিলেন। নিহতদের মধ্যে রয়েছেন একজন হেড কনস্টেবল। গত মাসেও দেশটিতে দুই নারী পোলিও কর্মীকে গুলি করে হত্যা করে ইসলামপন্থি জঙ্গিরা।
Welcome To B News Just another WordPress site
