রেজাউল করিম বাগমারা (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারা উপজেলার হামিরকুৎসা ইউনিয়নের হামিরকুৎসা বাজারে অভিযান চালিয়ে একটি হোটেল ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা করেছে ভাম্যমান আদালত। বৃহস্পতিবার বিকালে ভাম্যমান আদালতের দলটি উপজেলার হামিরকুৎসা বাজারের কয়েকটি দোকানে অভিযান পরিচালনা করেন। এ অভিযানে বেশ কয়েকটি দোকানের পরিস্কার পরিছন্নতা দেখে আদালতের কর্মকর্তা খুশি হলেও মোঃ সামসুল হক নামে এক হোটেল ব্যবসায়ীর দোকানে অপরিস্কার অপরিছন্ন ও ভেজাল মুক্ত খাবার সনাক্ত করেন। এ ছাড়া মেয়াদ উর্ত্তীন কেক পাওয়ায় ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। ভাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিউল ইসলাম বলেন, একই ভাবে অপরিছন্ন ও ভেজাল মুক্ত খাবার পরিবেশণ ও খাবার রাখার অভিযোগে ভাম্যমাণ আদালত অব্যাহত থাকবে বলে জানান তিনি।
Welcome To B News Just another WordPress site
