Monday , 22 June 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » জাতীয় » ক্রাইস্টচার্চে হতাহত বাংলাদেশিদের জন্য মার্কিন রাষ্ট্রদূতের শোক

ক্রাইস্টচার্চে হতাহত বাংলাদেশিদের জন্য মার্কিন রাষ্ট্রদূতের শোক

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুই মসজিদে সন্ত্রাসী হামলায় বাংলাদেশিরা হতাহত হওয়ায় শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার। শনিবার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুকে পেজে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ শোক জানান তিনি।

তিনি বলেন, ‘গতকালকে নিউজিল্যান্ডে সন্ত্রাসী হামলার শিকার বাংলাদেশিদের খবর জেনে আমি অত্যন্ত দুঃখিত। যুক্তরাষ্ট্র দূতাবাস কমিউনিটির পক্ষ থেকে প্রিয়জন হারানো পরিবারের প্রতি আমি আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য আমরা প্রার্থনা করছি।

মিলার আরো বলেন, বাংলাদেশি জনগণ এবং পৃথিবীর মুসলিম কমিউনিটির সাথে আমরাও দুঃখ প্রকাশ করছি। ইসলামোফোবিয়া, ঘৃণা, ধর্মান্ধতা এবং সকল ধরনের সন্ত্রাসের প্রতি নিন্দা জানিয়ে আমরা আপনাদের সাথে আছি।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top