Wednesday , 15 April 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » জাতীয় » গণভোটের ব্যালট হবে ভিন্ন রঙের, ভোটারদের সুবিধার্থে
গণভোটের ব্যালট হবে ভিন্ন রঙের, ভোটারদের সুবিধার্থে

গণভোটের ব্যালট হবে ভিন্ন রঙের, ভোটারদের সুবিধার্থে

উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ আকারে অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই আদেশ অনুমোদিত হয়।

বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, ‘ভোটারদের সুবিধার্থে গণভোটের ব্যালট হবে ভিন্ন রঙের।

সংসদ নির্বাচনের জন্য যেসব রিটার্নিং, সহকারী রিটার্নিং, প্রিসাইডিং অফিসার বা পোলিং অফিসার নিয়োগ করা হবে তারাই গণভোটের একই দায়িত্ব পালন করবেন বলে জানান আইন উপদেষ্টা।

তিনি বলেন, ‘গণভোটে প্রশ্ন থাকবে একটি। হ্যাঁ অথবা না ভোট দিতে হবে।

 

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top